× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ডেঙ্গু প্রতিরোধে ফেনী জেলা যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতা কর্মসূচি

শেখ আশিকুন্নবী সজীব, ফেনী

১৫ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪১ পিএম

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ফেনীতে পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কর্মসূচি পালন করেছে জেলা যুবদল।

​মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ফেনী রেলওয়ে স্টেশন ও শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে যুবদলের নেতাকর্মীরা ড্রেন ও জমে থাকা পানি পরিস্কার করেন, মশক নিধনে ঔষধ ছিটান এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

সচেতনতামূলক কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফেনী জেলা যুবদলের আহবায়ক নাছির উদ্দিন খন্দকার, সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত, সিনিয়র যুগ্ম আহবায়ক ভিপি বেলাল হোসেন, পৌর যুবদলের সভাপতি জাহিদ হোসেন বাবলু, সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারী।

​জেলা যুবদলের নেতৃবৃন্দ জানান, জনস্বার্থে ও সামাজিক দায়বদ্ধতা থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নিজ নিজ আঙিনা পরিস্কার পরিচ্ছন্ন রেখে সবাইকে ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসার আহবান জানান তারা। কর্মসূচিতে জেলা ও স্থানীয় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.