× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

খানাখন্দে বেহাল সড়ক, ভোগান্তিতে পথচারী ও এলাকাবাসী

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

১৫ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৮ পিএম

রংপুরের বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদ থেকে পদাগঞ্জগামী সড়কটি প্রায় ৩ কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে খানাখন্দে বেহাল হয়ে পড়েছে। এতে প্রতিদিন এ সড়ক দিয়ে চলাচলকারী মানুষ ও যানবাহনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়দের দাবি, দ্রুত সড়কটি সংস্কার করা না হলে ভোগান্তি আরও বাড়বে।

সরেজমিনে দেখা যায়, কুতুবপুর বানুয়াপাড়া থেকে মোল্লাপাড়ার মোর হয়ে পদাগঞ্জ ও বাগেরহাট যাওয়ার প্রধান সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য গর্ত সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও পিচ উঠে গিয়ে সড়কের নিচের অংশ বের হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে যায়। ফলে পথচারী, ভ্যানচালক ও অন্যান্য যানবাহনের চলাচলে সমস্যা সৃষ্টি হয়।

স্থানীয়দের দাবি, প্রতিদিন প্রায় ৩০ থেকে ৪০ হাজার মানুষ এ সড়ক দিয়ে যাতায়েত করেন। বিশেষ করে কৃষিপণ্য পরিবহন ও স্থানীয় মানুষের দৈনন্দিন চলাচলের জন্য সড়কটি গুরুত্বপূর্ণ। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে সময় ও পরিবহন খরচ দুটোই বাড়ছে।

এলাকাবাসী জানান, বালুভর্তি ট্রাক্টরসহ ভারী যানবাহন নিয়মিত চলাচলের কারণে সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

ভ্যানচালক শফিকুল ইসলাম বলেন, প্রতিদিন ভাড়া নিয়ে এই সড়ক দিয়ে যাতায়াত করতে হয়। সড়কের খানাখন্দের কারণে যেতে দীর্ঘ সময় লাগে। ভ্যানে মানুষ ও মালামাল তুলতে চায় না, পড়ে যাওয়ার ভয় থাকে। আমরা গরিব মানুষ, এই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে ভ্যানেরও বিভিন্ন সমস্যা হচ্ছে। দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানাই।

এলাকাবাসীর অভিযোগ, গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়লেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাদের দাবি, জনসাধারণের দুর্ভোগ কমাতে দ্রুত সড়কটির খানাখন্দ সংস্কার এবং প্রয়োজনীয় স্থানে টেকসইভাবে মেরামত করা হোক।

এ বিষয়ে বদরগঞ্জ উপজেলা পৌকশালী হারুন-অর রশিদ জানান, ওই সড়কের টেন্ডার হয়েছে। শীঘ্রই সড়কের কাজ শুরু হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.