× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হিল ভিডিপির তৎপরতায় বান্দরবানে ইয়াবা ও মোটরসাইকেলসহ মাদক কারবারি আটক

১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৫৯ পিএম

বান্দরবানের আলীকদমে হিল ভিডিপি সদস্যদের অভিযানে আটক হয়েছে এক মাদক কারবারি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৬৫ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ মোঃ মালেক জিয়া (২৬) নামের এক যুবককে হাতেনাতে আটক করেছে হিল ভিডিপি সদস্যরা।

১৪ সেপ্টেম্বর, সোমবার রাত সাড়ে নয়টার দিকে ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকায় এই মাদকবিরোধী অভিযানটি পরিচালিত হয়। কানামেম্বার আর্মি ক্যাম্পে কর্মরত দুই অকুতোভয় হিল ভিডিপি সদস্য—মোঃ ফরহাদ হোসেন তুতা ও মোঃ নূরনবী এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

আটকের পর তাৎক্ষণিকভাবে মাদক কারবারিকে জব্দকৃত ইয়াবা ও মোটরসাইকেলসহ কানামেম্বার সেনাবাহিনী ক্যাম্পে সোপর্দ করেন হিল ভিডিপি সদস্যরা। পরবর্তীতে সেনাবাহিনী আইনি প্রক্রিয়া সম্পন্ন করে জব্দকৃত মালামালসহ আটক যুবককে আলীকদম থানায় হস্তান্তর করেছে।

পার্বত্য অঞ্চলের দুর্গম জনপদে আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক নির্মূলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর হিল ভিডিপি সদস্যরা নিরলস কাজ করে যাচ্ছেন। এই সফল অভিযানটি পাহাড়ে মাদক চোরাচালান রোধে তাদের দৃঢ় প্রতিজ্ঞা ও সতর্ক অবস্থানের আরেকটি অনন্য দৃষ্টান্ত।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.