× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রংপুর আইডিয়াল নার্সিং ইন্সটিটিউটে ফুড ফেয়ার অনুষ্ঠিত

কামরুল হাসান টিটু, রংপুর ব‌্যু‌রো

১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৫ পিএম

রংপুর আইডিয়াল নার্সিং ইন্সটিটিউটের ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে ফুড ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সে‌প্টেম্বর) দুপুরে নগরীর বাসটার্মিনাল ইন্সটিটিউট ক্যাম্পাসে এ ফুড ফেয়ার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর আইডিয়াল নার্সিং ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক কবি মিনার বসুনিয়া, কবি, গল্পকার ও গীতিকার এটিএম মোর্শেদ, সংগীত শিল্পী আমজাদ হোসেন সরকার, গীতিকার ও সাংবাদিক রেজাউল করিম জীবন, রংপুর আইডিয়াল নার্সিং ইন্সটিটিউটের অধ্যক্ষ জয়তুন নেছা, শিক্ষক কামরুন্নাহার কেয়া ও পিংকী রানী রায়। 

ফুড ফেয়ারে ৬ ধরনের পুষ্টি উপাদানের খাবার প্রদর্শনী হয়। ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা নিজেরাই এই খাবারগুলো তৈরি করেন। তাদের তৈরী খাবারের প্রশংসা করেন উপস্থিত অতিথিগণ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.