× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নেত্রকোনা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌত অভিযান ।

মো. সারোয়ার পারভেজ বাবু, নেত্রকোনা প্রতিনিধি ।

১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৫ পিএম

অদ্য ১৪/০৯/২০২৬ খ্রিঃ তারিখে উপজেলা প্রশাসন, দূর্গাপুর ও পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণা এর যৌথ উদ্যোগে নেত্রকোণা জেলার দূর্গাপুর উপজেলার চন্ড্রীগড় বাজার ও মধ্যবাজার-এ পলিথিন বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্টে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধন ২০১০) এর ধারা ৬(ক) অনুযায়ী বিভিন্ন দোকান থেকে আনুমানিক ৩৯ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ ও ৭,৫০০/- (সাত হাজার পাঁচশত) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। মোবাইল কোর্টে বিচারিক হাকিমের দায়িত্ব পালন করেন জনাব মোঃ মিজানুর রহমান, সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, দুর্গাপুর, নেত্রকোণা এবং প্রসিকিউশান প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মাহবুবুল ইসলাম। উক্ত মোবাইল কোর্টে আইনশৃঙ্খলার দায়িত্ব পালন করেন দূর্গাপুর থানা পুলিশের একদল চৌকষ সদস্যবৃন্দ। এছাড়াও দূর্গাপুর উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত মোবাইল কোর্টে বাজারের বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠান ও বাজারে আগত ব্যক্তিবর্গের মাঝে নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিরোধী লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ ধরণের মোবাইল কোর্ট ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.