× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মৌলভীবাজারে মনুনদীর ভাঙনে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবার পেলো রেডক্রিসেন্টের খাদ্য ও আর্থিক সহায়তা

মো: আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার

১২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩২ পিএম

চলতি বছরের জুলাইয়ে উজানের পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের উজিরপুরে মনুনদীর ঝুঁকিপূর্ণ প্রতিরক্ষা বাঁধে বড় ধরণের ভাঙন দেখা দিলে সৃষ্ট বন্যায় হাজারো মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষগ্রিস্ত এলাকা হিসেবে উঠে আসে মনুতীরবর্তী  কামারচাক ইউনিয়নের নাম। ওই ইউনিয়নের ৫০০ ক্ষতিগ্রস্ত পরিবার এবার পেলো বাংলাদেশ রেড সোসাইটির খাদ্য ও আর্থিক সহায়তা। 


শনিবার (১২ সেপ্টেম্বর) বিকালে রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত এসব পরিবারের হাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক খাদ্য সামগ্রী তুলে  দেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমান এমপি। 


রেড ক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার জেলা ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান এর সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রেড ক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার জেলা ইউনিটের সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকশী মিছবাহ উর রহমান ও রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল সিকদার।


এসময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, আহবায়ক কমিটির সদস্য এম এ মুকিত, ফখরুল ইসলাম, হেলু মিয়া, রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম শেলুন, সাধারণ সম্পাদক মাস্টার আব্বাস আলী ও মৌলভীবাজার সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজল মাহমুদ।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাসের রহমান বলেন, এবারের বন্যায় ক্ষগ্রিস্ত পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে ও জেলা পরিষদের পক্ষ থেকে সহায়তা দেয়া হয়েছে। বন্যায় যেহেতু কামারচাক ইউনিয়ন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাই এবার রেডক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে সহায়তা দেয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য খাদ্য ও আর্থিক সহায়তা তালিকা দলীয়ভাবে করা হয়নি উল্লেখ করে নাসের রহমান বলেন, এই তালিকা রেড ক্রিসেন্ট সোসাইটির লোকজন বাড়ি বাড়ি গিয়ে প্রস্তুত করেছেন। এসময় তিনি তাঁর নির্বাচনী এলাকার ক্ষতিগ্রস্ত প্রান্তিক পরিবারের পাশে দাঁড়ানোর জন্য রেড ক্রিসেন্ট সোসাইটিকে ধন্যবাদ জানান।  

 

রেড ক্রিসেন্ট সোসাইটি সূত্রে জানা যায়, বন্যার পর রাজনগর উপজেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত তালিকায় কামারচাক ইউনিয়নের উঠে আসার পর রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা ও মৌলভীবাজার জেলা ইউনিটের সমন্বয়ে স্থানীয় উপজেলা প্রশাসনের সহায়তায় কামারচাক ইউনিয়নের শ্যামেরকোনা,কড়াইয়া, নোয়াগাও, জালালপুর, গোবিন্দপুর, ইসলামপুর ও খাস প্রেমনগর গ্রামের বাড়ি বাড়ি গিয়ে ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের নাম তারা তালিকা ভুক্ত করেন। এতে প্রতিটি পরিবারকে খাদ্য সহায়তা হিসেবে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে দেয়া হয়েছে চাল, ডাল, চিনি, লবন, সুজিও ১ লিটার করে সোয়াবিন তেল। এছাড়াও বিকাশের মাধ্যমে প্রতিটি পরিবারের হাতে দেয়া হয়েছে ৮হাজার টাকার আর্থিক অনুদাও। সবমিলিয়ে ৪০ লক্ষ টাকার আর্থিক সহায়তা দেয়া হয়েছে।  


উল্লেখ্য. এবারের আকষ্মিক এই বন্যায় মনুনদীর একেবারে তীরে বসবাস করা বাসিন্দারা তাদের বাড়িঘর মুহুর্তেই প্লাবিত হওয়ায় অসহায় হয়ে পড়েন। অনেকে গায়ের কাপড় ছাড়া কিছুই ঘর থেকে নিয়ে বেড় হতে পারেননি। বানের পানির স্রােতে ধান-চাল, কাপড়-চোপর ও আসবাবপত্র সহ ঘরের প্রয়োজনীয় সবকিছুই চোখের সামনে ভেসে যেতে দেখলেও কিছুই করার ছিলনা তাদের। এমন কী ঘরের টিন কিংবা হাঁস-মোরগ ও গবাদিপশুকেও পানির স্রােতে ভাসতে দেখেছেন চোখের সামনেই। পানিবন্দী হয়ে পড়া এসব মানুষের ঠিকানা হয় ওয়াপদা বাঁধ কিংবা আশ্রয়ন কেন্দ্রে। কারো আবার আশ্রয় জোটে দূরের স্বজনের ঠিকানায়। এছাড়াও নষ্ট হয়েছে ধানের বিজতলা নানা জাতের শাক-সবজি ও ফসলের মাঠ। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.