× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মতলব উত্তরে দক্ষিণ বোরচর মিনি খাশি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

তুহিন ফয়েজ, মতলব চাঁদপুর

১২ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২৪ পিএম




মতলব উত্তরে দক্ষিণ বোরচর মিনি খাশি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত


চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দক্ষিণ বোরচর মিনি খাশি কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬  (সিজন- ২)  এর ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে ৷

বোরচর একতা গ্রুপ এর সার্বিক ব্যবস্থাপনায় শুত্রবার (১১ সেপ্টেম্বর  ) বিকালে এখলাছপুর ইউনিয়নের দক্ষিণ বোরচর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই খেলার পুরুস্কার বিতরণ করেন, এখলাছপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ও এখলাছপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সোহাগ দেওয়ান ৷

পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি  বলেন, আমাদের এই যুবসমাজকে মাদক, ইবটেজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড থেকে দুরে রাখার জন্য খেলাধুলা খুবই জরুরী ৷ যুবকরা যদি খেলার মাঠে ফিরে আসে তাহলে তারা মাদক,ইবটেজিং,কিশোরগ্যাংসহ অন্যায় কাজ থেকে দুরে থাকবে এবং পড়ার টেবিলে বসবে পড়াশোনায় মনোযোগ দিবে তাই খেলাধুলার কোন বিকল্পনেই ৷

তিনি আরও বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করলে শরীর স্বাস্থ্য ও মন ভালো থাকে এবং মেধা বিকশিত হয়। শুধু তাই নয়, খেলাধুলার প্রতি আকৃষ্ট থাকলে সকল অপরাধমূলক কর্মকান্ড থেকে বিরত থাকে। তাই লেখা পড়ার পাশাপাশি বেশি বেশি খেলাধুলায় অংশগ্রহণ করা জরুরী ৷

এসময় আরো বক্তব্য রাখেন,তানবির হায়দার খাঁন ও ছানা উল্লাহ প্রধান প্রমুখ ৷  খেলায়  আলোর ঝলক তরুন সংগঠন ২- ১ গোলে এসএসসি ব্যাচ ২০২৪ কে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করেন ৷

খেলাটি পরিচালনা করেন মো: ইয়ামিন সরকার ও মো: শফিক বেপারী ৷ চরাঞ্চলের প্রায় সহস্রাধিক লোক উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন ৷

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.