মতলব উত্তরে দক্ষিণ বোরচর মিনি খাশি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দক্ষিণ বোরচর মিনি খাশি কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ (সিজন- ২) এর ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে ৷
বোরচর একতা গ্রুপ এর সার্বিক ব্যবস্থাপনায় শুত্রবার (১১ সেপ্টেম্বর ) বিকালে এখলাছপুর ইউনিয়নের দক্ষিণ বোরচর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই খেলার পুরুস্কার বিতরণ করেন, এখলাছপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ও এখলাছপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সোহাগ দেওয়ান ৷
পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের এই যুবসমাজকে মাদক, ইবটেজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড থেকে দুরে রাখার জন্য খেলাধুলা খুবই জরুরী ৷ যুবকরা যদি খেলার মাঠে ফিরে আসে তাহলে তারা মাদক,ইবটেজিং,কিশোরগ্যাংসহ অন্যায় কাজ থেকে দুরে থাকবে এবং পড়ার টেবিলে বসবে পড়াশোনায় মনোযোগ দিবে তাই খেলাধুলার কোন বিকল্পনেই ৷
তিনি আরও বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করলে শরীর স্বাস্থ্য ও মন ভালো থাকে এবং মেধা বিকশিত হয়। শুধু তাই নয়, খেলাধুলার প্রতি আকৃষ্ট থাকলে সকল অপরাধমূলক কর্মকান্ড থেকে বিরত থাকে। তাই লেখা পড়ার পাশাপাশি বেশি বেশি খেলাধুলায় অংশগ্রহণ করা জরুরী ৷
এসময় আরো বক্তব্য রাখেন,তানবির হায়দার খাঁন ও ছানা উল্লাহ প্রধান প্রমুখ ৷ খেলায় আলোর ঝলক তরুন সংগঠন ২- ১ গোলে এসএসসি ব্যাচ ২০২৪ কে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করেন ৷
খেলাটি পরিচালনা করেন মো: ইয়ামিন সরকার ও মো: শফিক বেপারী ৷ চরাঞ্চলের প্রায় সহস্রাধিক লোক উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন ৷