× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা মো: তবারক আলীর মৃত্যুতে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

১০ সেপ্টেম্বর ২০২৬, ২১:২৭ পিএম

বিসিএস (লাইভস্টক) ক্যাডারের ৩৩তম ব্যাচের কর্মকর্তা মো: তবারক আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি এবং মন্ত্রণালয়ের সচিব মো: দেলোয়ার হোসেন। 

প্রাণিসম্পদ অধিদপ্তরের সাভার কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারের এনিম্যাল ব্রিডিং শাখার সিনিয়র সায়েন্টিফিক অফিসার মো: তবারক আলী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আজ সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরে আল মানার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শোকবার্তায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী বলেন, মো: তবারক আলী ছিলেন একজন দক্ষ, নিষ্ঠাবান ও মেধাবী প্রাণিসম্পদ কর্মকর্তা। দেশের প্রাণিসম্পদ উন্নয়ন কার্যক্রমে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। মরহুমের অকাল মৃত্যু প্রাণিসম্পদ খাতের জন্য অপূরণীয় ক্ষতি। মো: তবারক আলীর মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় একজন নিবেদিতপ্রাণ কর্মকর্তাকে হারালো। তার কর্মনিষ্ঠা ও পেশাদারিত্ব সহকর্মীদের কাছে অনুকরণীয় হয়ে থাকবে।

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মৃত্যুকালে তিনি এক ছেলে, এক কন্যাসন্তানসহ অসংখ্য শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.