× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী আলোচনা সভা ও র‍্যালি

মুহাম্মদ সুমন ভূঁইয়া, বেগমগঞ্জ (নোয়াখালী)

০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৭ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১০ নম্বর নরোত্তমপুর ইউনিয়নে মাদক, চুরি, ডাকাতি, ছিনতাই, ইভটিজিং, কিশোর গ্যাং রোধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারের মাধ্যমে সমাজের শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক সচেতনতামূলক সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে বেগমগঞ্জ মডেল থানার আয়োজনে এবং স্থানীয় বিএনপি ও সর্বস্তরের জনসাধারণের সার্বিক সহযোগিতায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

​বেগমগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মাহবুবুল কবিরের সভাপতিত্বে এবং ছাত্রনেতা আবির মাহমুদের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আ. ন. ম. ইমরান খান।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সদস্য রফিক উল্লা পাটোয়ারী, উপজেলা বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক জামাল উদ্দিন, সদস্য মামুনুর রশীদ মামুন, সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম এবং হাজী ইসমাইল মুন্সী জামে মসজিদের সভাপতি ফখরুল ইসলাম।

​এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শাহাব উদ্দিন, মাহবুবুল আলম তপন, আব্দুল হালিম, শাহ্ আলম; যুবনেতা সুমন মিয়া, ইয়াসিন মিঝি, ফারুক চৌধুরী, জহির; স্বেচ্ছাসেবক দল নেতা ইকবাল হোসেন সোহেল, সবুজ মির্জা; কৃষক দল নেতা আনোয়ার মিঝি; উপজেলা শ্রমিক দল নেতা রূপক; ইউনিয়ন ছাত্রদল নেতা নাঈম উদ্দিন ইমনসহ এলাকার বিপুলসংখ্যক সচেতন নাগরিক।

​সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা মাদক নির্মূলে নিজ নিজ সন্তানদের গতিবিধির ওপর নজর রাখার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি সামাজিক সংগঠন ও মসজিদের ইমাম-আলেমদের মাদকের কুফল নিয়ে আলোচনার অনুরোধ জানিয়ে অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তারা।

​অন্যদিকে, বিএনপি নেতৃবৃন্দ নোয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুর নির্দেশনা অনুযায়ী মাদক ও সব ধরণের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে চলে একটি সুন্দর ও অপরাধমুক্ত সমাজ গড়তে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

​আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি ইউনিয়ন পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাপ্ত হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.