× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাংলাদেশে সাফল্যের ২০ বছর পূর্ণ করল কেএফসি

০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৯ পিএম

কেএফসি, ইয়াম! ব্র্যান্ডের একটি সহযোগী প্রতিষ্ঠান, বাংলাদেশে তাদের ২০ বছর উদযাপন করছে। ২০০৬ সালের সেপ্টেম্বরে গুলশানে কেএফসির প্রথম রেস্তোরাঁ উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশে তাদের যাত্রা শুরু হয়।

“২০ বছর আগে ট্রান্সকম গ্রুপের হাত ধরে বাংলাদেশে বিশ্বমানের এই ব্র্যান্ডটির সূচনা হয় যা সময়ের সাথে দেশের মানুষের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে।”, বলেন ট্রান্সকম ফুডস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অমিত দেব থাপা। তিনি আরও বলেন, “স্বাদের চেয়েও আমাদের বড় প্রাপ্তি মানুষের হাসিমুখ। গত দুই দশক ধরে কর্মসংস্থান তৈরি, সমাজের পাশে দাঁড়ানো এবং গ্রাহকদের আনন্দঘন মুহূর্তের সাক্ষী হয়ে আমরা এই যাত্রা অব্যাহত রেখেছি।”

সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের স্বাদ পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করা কেএফসি আজ দেশের শীর্ষস্থানীয় কুইক-সার্ভিস রেস্তোরাঁ (QSR) চেইন। বর্তমানে দেশের ৬টি প্রধান বিভাগে ১০টিরও বেশি গুরুত্বপূর্ণ শহরে বিস্তৃত রেস্টুরেন্ট নেটওয়ার্ক গড়ে তুলে এক নাম্বার ব্র্যান্ড হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে প্রতিষ্ঠানটি।

অনন্য রেসিপি, আন্তরিক গ্রাহকসেবা এবং আধুনিক ডিজিটাল অভজ্ঞতার সমন্বয়ে কেএফসির তৃতীয় দশকের পথচলা শুরু। দুই দশকের এই স্মরণীয় মাইলফলক উদযাপনে বছরজুড়ে গ্রাহকদের জন্য আকর্ষণীয় অফার, রেস্তোরাঁগুলোতে উৎসবমুখর আয়োজনসহ নানা চমক নিয়ে আসছে কেএফসি বাংলাদেশ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.