× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রামগড় পাতাছড়া ইউনিয়নে পুকুরে পড়ে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

মো.মাসুদ রানা, রামগড় (খাগড়াছড়ি)

০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পিএম

খাগড়াছড়ির রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে মো.আনাস (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় এ ঘটনা ঘটে । নিহত শিশু মো.আনাস পাতাছড়া এলাকার ২নং ওর্য়াড়ের বাসিন্দা মো. রিয়াজ উদ্দিনের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়,  বাড়ির পাশে খেলাধুলা করার সময় একপর্যায়ে সবার অগোচরে আনাস পুকুরের পানিতে পড়ে যায়। পরে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে রামগড় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার আত্মীয় স্বজন সহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.