× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফেনী পৌরসভায় অতিরিক্ত হোল্ডিং ট্যাক্সের প্রতিবাদে মানববন্ধন

শেখ আশিকুন্নবী সজীব, ফেনী

০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪১ পিএম

‎ফেনী পৌরসভায় বাড়ির মালিকদের ওপর অতিরিক্ত হোল্ডিং ট্যাক্স নির্ধারণের প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগী বাড়ির মালিকরা। রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার প্রধান ফটকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় পৌরসভার নির্ধারিত হোল্ডিং ট্যাক্স পুনর্মূল্যায়ন ও অতিরিক্ত কর প্রত্যাহার এবং পৌরসভার প্রধান নির্বাহী সামছুদ্দিনের পদত্যাগ দাবি করেন তারা।

‎জেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের আহবায়ক মীর মাসুদ পারভেজের সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন শুকদেব নাথ তপন, রবিউল হক রবি, বেলাল পাটোয়ারী, ওমর ফারুক,  রাসেল পাটোয়ারী, সোহেল ভূঁঞা প্রমুখ।

‎মানববন্ধনে ভুক্তভোগী বাড়ির মালিকদের পাশাপাশি সুশীল সমাজের নেতৃবৃন্দও অংশ নেন।

‎বক্তারা বলেন, পৌরসভার পক্ষ থেকে অনেক বাড়ির মালিকের ওপর আগের তুলনায় অস্বাভাবিক হারে ১৫-২০% পর্যন্ত হোল্ডিং ট্যাক্স নির্ধারণ করা হয়েছে। এতে সাধারণ বাড়ির মালিকদের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি হয়েছে।

‎তারা বলেন, পৌরসভার নাগরিকরা নিয়মিত বিভিন্ন ধরনের কর ও ফি পরিশোধ করে আসছেন। কিন্তু হঠাৎ করে অতিরিক্ত হোল্ডিং ট্যাক্স নির্ধারণ করায় অনেক বাড়ির মালিক বিপাকে পড়েছেন। আয় ও বাড়ির বাস্তব অবস্থা বিবেচনা না করে অতিরিক্ত কর নির্ধারণ করা হলে তা সাধারণ মানুষের জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, হোল্ডিং ট্যাক্স নির্ধারণের ক্ষেত্রে স্বচ্ছতা ও যৌক্তিকতা নিশ্চিত করতে হবে। অন্যথায় পূর্বের নিয়মে ট্যাক্স দেওয়া হবে বলে জানান তারা।

‎এ সময় বক্তারা ফেনী পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো: সামছুদ্দিনের পদত্যাগের দাবি জানান। একই সঙ্গে অতিরিক্ত হোল্ডিং ট্যাক্স পুনঃনির্ধারণ, ভুক্তভোগীদের অভিযোগ যাচাই এবং নাগরিকবান্ধবভাবে কর নির্ধারণের আহ্বান জানান তারা।

‎সভাপতির বক্তব্যে মীর মাসুদ পারভেজ বলেন, অতিরিক্ত হোল্ডিং ট্যাক্স প্রত্যাহার ও যৌক্তিকভাবে পুনঃনির্ধারণ করা না হলে পরবর্তীতে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়া হতে পারে।

‎ভুক্তভোগী বাড়ির মালিকদের অভিযোগের ব্যাপারে পৌর নির্বাহী কর্মকর্তা মো: সামছুদ্দিন বলেন, ৩ বছর আগের যাচাইকৃত হোল্ডিং ট্যাক্স আমরা নির্ধারণ করেছি। অভিযোগ থাকলে আপিল করার সুযোগ রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.