দেশের গণতন্ত্রকে রক্ষা ও টেকসই করতে হলে শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনীতির নামে কোন সংঘাত বা হানাহানি নয়, বরং আলোচনা বা সমঝোতার ভিত্তিতে রাজনীতি করারও আহবান জানান তিনি ।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নাগরিক সমাজের সংবর্ধনা অনুষ্ঠানে এ আহবান জানান তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অনেক ত্যাগ, রক্তপাতের বিনিময়ে এই বাংলাদেশ পাওয়া গেছে। দেশের গণতন্ত্রকে রক্ষা করতে গণতান্ত্রিক প্রতিষ্ঠান তৈরি করতে হবে।
তিনি বলেন, নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি ছিলো তার বাস্তবায়ন শুরু হচ্ছে। ঠাকুরগাঁয়ে কলকারখানা করার চেষ্টা করছে সরকার। শিগগির কৃষি বিনিয়োগকারী নিয়ে আসা হবে।
রাষ্ট্রপ্রধান আরো বলেন, ঠাকুরগাঁওয়ের মানুষ ঝামেলা পছন্দ করে না। সবাই সবার রাজনীতি করবে, কিন্তু কোন সংঘাত না করার আহবান জানান তিনি।
এসময় ঠাকুরগাঁওয়ে স্পোর্টস ভিলেজ তৈরি করা হবে বলেও জানান রাষ্ট্রপতি। এর আগে, দুপুর সোয়া একটার দিকে সার্কিট হাউজে জেলা পুলিশের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এরপর রাষ্ট্রপতি পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের সমাধিতে যান এবং দোয়া পাঠ করেন।
উল্লেখ্য, এদিন দুপুর একটায় হেলিকপ্টারযোগে ঠাকুরগাঁও পৌছান রাষ্ট্রপতি। দুই দিনের সফর শেষে আগামীকাল ঢাকায় ফেরার কথা রয়েছে তার।