× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে ফলজ বৃক্ষের চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত

০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৯ পিএম

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে উত্তরা সেক্টর-৫ কল্যাণ সমিতিতে ফলজ বৃক্ষের চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির আওতায় সেক্টর-৫ কল্যাণ সমিতির অফিস প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা রোপণ করা হয়।

লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি-এর উত্তরা শাখার শাখা ব্যবস্থাপকের সার্বিক নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির মাধ্যমে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও টেকসই পরিবেশ গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।

লংকাবাংলা ফাউন্ডেশন মনে করে, একটি গাছ শুধু প্রকৃতির সৌন্দর্যই বাড়ায় না, বরং পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই পৃথিবী গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে অবদান রাখার লক্ষ্যে লংকাবাংলা ফাউন্ডেশন নিয়মিতভাবে বৃক্ষরোপণসহ বিভিন্ন পরিবেশবান্ধব কার্যক্রম পরিচালনা করে আসছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.