ছবি: সংবাদ সারাবেলা।
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান এমপি বলেছেন,আমরা অনেক অপেক্ষার পর রাস্তায় নেমেছি, আমরা দেখতে পাচ্ছি দেশে নতুন করে ফ্যাসিবাদের পদোধ্বনি শুরু হয়েছে। সরকার এখন আমাদেরকে চোখ রাঙাচ্ছে আমরা হাসিনার চোখ রাঙ্গানিকে ভয় পাইনি আর এখন আপনাদের ভয় পাবো ভাবলেন কেমন করে? আপনারা দেশে নির্লজ্জ দলীয়করণ করবেন আর বিরোধী দল বসে বসে আঙ্গুল চুষবে তাই কি হয়?বিরোধী দলের কাজ প্রতিবাদ করা, ভুল দেখিয়ে দেয়া আর তা না শুনলে প্রতিরোধ গড়ে তোলা।আমরা সরকারকে সময় দিয়েছি কিন্তু কোন সংশোধন দেখতে পাচ্ছি না। এ সময় বেশিদিন দীর্ঘায়িত হবে না । অমানিশার অন্ধকার যত গভীর হয়, প্রভাত তত নিকটে আসে। যখন চূড়ান্ত ডাক আসবে তখন আপনারা বের হয়ে পড়বেন। আমরা এ দেশের সকল ধর্মের মানুষের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চাই। আমরা তরুণদের জন্য নিরাপদ ভবিষ্যৎ রেখে যেতে চাই।
তিনি গণভোটের গণরায় বাস্তবায়ন,নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধ,জুলাই গণহত্যার বিচার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ সহ ৬ দফা দাবিতে শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ১১ দলীয় ঐক্য আয়োজিত ঢাকা টু চট্রগ্রাম লংমার্চে অংশগ্রহন কালে ফেনীর মহিপালে পথসভায় অংশ নিয়ে এসব কথা বলেন।

জামায়াত আমীর আরও বলেন, সরকারের মন্ত্রীরা সংসদে দাঁড়িয়ে মিথ্যা কথা বলে দেশে কোন বিদ্যুৎ সংকট নাই।বাস্তবে বিদ্যুৎ সংকটে দেশের মানুষ নাজেহাল হয়ে গেছে। আমরা বুঝে গেছি এ সরকার দিয়ে দেশের কোন উন্নয়ন হবে না। আমরা বিগত আওয়ামী ফ্যাসিবাদ আমল ও জুলাই আন্দোলন সহ দেশের সকল হত্যাকাণ্ডের দ্রুত বিচার দেখতে চেয়েছিলাম । কিন্তু এ সরকার এই পর্যন্ত কোন বিচারের অগ্রগতি দেখাতে পারে নাই। যেটুকু অগ্রগতি হয়েছে অন্তবর্তী সরকারের সময় হয়েছে। বাস্তবে সরকার এসব বিচার আন্তরিক নয়। এ সরকার প্রথম দিন থেকে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করছে। তারা জনমতের বিরুদ্ধে চলে গিয়েছে। অতীতে যারা জনমতের বিরুদ্ধে গিয়েছে তাদের করুন পরিণতি ভোগ করতে হয়েছে। যা দেশের মানুষ দেখেছে। আওয়ামী লীগ সরকার আমাদের উপর অত্যাচার নির্যাতনের স্টিমরোলার চালিয়েছিল। কিন্তু তাদের শেষ পরিণতি দেশের মানুষ দেখেছে। তাই অত্যাচার নির্যাতন করে কেউ বেশি দিন টিকে থাকতে পারে না।
ফেনী জেলা জামায়াতের আমীর মুফতি মাওলানা আবদুল হান্নান ও সেক্রেটারি মাওলানা আব্দুর রহিমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির আহবায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চীফ হুইপ নাহিদ ইসলাম এমপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব:) অলি আহমেদ বীর বিক্রম,বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক,আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুফতি মুসা বিন ইজহার চৌধুরী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডিয়াম সদস্য ড. নিয়ামুল বশির,বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী,বাংলাদেশ লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম এবং ঢাকা মহানগরী উত্তর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী ড. রেজাউল করিম প্রমুখ।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা ও অঞ্চল টিম সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া,এ. কে. এম শামছুদ্দিন,মাওলানা আলা উদ্দিন,বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা আমীর মাস্টার রুহুল আমীন ভূঁইয়া,নোয়াখালী জেলা আমীর খন্দকার ইসহাক,ফেনী জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফ,মাওলানা মাহমুদুল হক,সহকারী সেক্রেটারী এডভোকেট জামাল উদ্দিন,বাংলাদেশ খেলাফত মজলিশের ফেনী জেলা সভাপতি মাওলানা নাজমুল আলম,এনসিপির ফেনী জেলা আহবায়ক জাহিদুল ইসলাম সৈকত,জাগপা ফেনী জেলা সভাপতি সাইফুদ্দীন,বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) ফেনী জেলা সেক্রেটারী ইসমাইল হোসেন,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফেনী জেলা সভাপতি ফারুক আহাম্মদ ভূঁইয়া আজাদ,বাংলাদেশ জামায়াতে ইসলামী, ফেনী শহর আমীর ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফেনী শহর সভাপতি সফিকুল ইসলাম,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফেনী জেলা সভাপতি ইমাম হোসেন আরমান সহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
