× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মাতলামি, তদন্ত কমিটি গঠন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪৩ পিএম

নারায়ণগঞ্জ সদর নৌ থানার উপ সহকারী পরিদর্শক (এএসআই) আব্দুল মান্নান মদ্যপ অবস্থায় জনসম্মুখে মাতলামি ও জনমনে নেতিবাচক প্রভাবের সৃষ্টি করেছে। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় হয়েছে। কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্হা নিতে শুরু করেছেন।

‎শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত প্রায় ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর থানার ৫নং খেয়াঘাটে ওই ঘটনা ঘটে। ‎

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও এবং কয়েকজন প্রত্যক্ষদর্শীর বরাতে জানা যায়, বন্দর নারায়ণগঞ্জ মধ্যবর্তী ৫ নম্বর খেয়াঘাটে শুক্রবার রাতে হঠাৎ করে  এএসআই আব্দুল মান্নান মাতলামি শুরু করেন। এ সময় তিনি নিজের এবং সেখানে তার ভিডিও ধারন করা দুই ব্যক্তির মোবাইল ফোন ভেঙে ফেলেন। ঘাটে টোল রাখার একটি বক্স থেকে টাকা নিয়ে আশপাশে ছড়িয়ে দেন এবং অস্বাভাবিক আচরণ করতে থাকেন। একপর্যায়ে উপস্থিত জনতা তাকে আটকে রাখে। পরে ক্ষতিপূরণ হিসেবে তিনি এক লাখ টাকা দেওয়ার কথা বলেন। ‎ছড়িয়ে পড়া ভিডিওতে এএসআই আব্দুল মান্নানকে গালাগালি করতে ও গান গাইতে শোনা যায়। এ সময় উপস্থিত লোকজনের উদ্দেশে তাকে বলতে শোনা যায়, আমি আমার বউ মানি না, আমারে জুতা দিয়া মারছে।

‎এ বিষয়ে নারায়ণগঞ্জ নৌ পুলিশের ওসি রাকিবুজ্জামান জানান, বর্তমানে এএসআই মান্নানকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

‎নারায়ণগঞ্জ নৌ পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, তার বিরুদ্ধে তদন্ত চলছে। কেন তিনি এরকম করেছেন, তা তদন্তের পর বলা যাবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.