× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এসওএস চিলড্রেনস ভিলেজেস বাংলাদেশ ও কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি বাংলাদেশ এর মধ্যে চুক্তি স্বাক্ষর

০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১০ পিএম

আর্থিকভাবে পিছিয়ে থাকা তরুণদের পেশাগত ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ প্রদানে অংশীদারত্ব গড়ে তুলেছে এসওএস চিলড্রেনস ভিলেজেস বাংলাদেশ ও কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি বাংলাদেশ অপারেশনস।

এই অংশীদারত্ব উপলক্ষে সম্প্রতি ঢাকায় কমার্শিয়াল ব্যাংক অব সিলনের প্রধান কার্যালয়ে একটি চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি বাংলাদেশ অপারেশনসের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা তিভাঙ্কা দামুনুপোলা; উপপ্রধান নির্বাহী কর্মকর্তা ও করপোরেট ব্যাংকিং বিভাগের প্রধান মাহমুদ হোসেন; উপপ্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান পরিচালন কর্মকর্তা হ্যালি আলগেওয়াত্তে; এবং সাসটেইনেবিলিটি ও উইমেন ব্যাংকিং বিভাগের প্রধান উর্মি ইরানি খান। এসওএস চিলড্রেনস ভিলেজেস বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ন্যাশনাল ডিরেক্টর ডা. মো. এনামুল হক; ফান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিকেশনস বিভাগের ডেপুটি ডিরেক্টর রাসেল মিয়া; এবং করপোরেট ফান্ডরেইজিং অফিসার আরমান কবির মাহিদ।

যেসব তরুণের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সীমিত, তাদের ব্যবহারিক ও কর্মমুখী ডিজিটাল মার্কেটিং দক্ষতায় সক্ষম করে তুলতে এই প্রশিক্ষণ কর্মসূচি নেওয়া হয়েছে। অভিজ্ঞ প্রশিক্ষকদের পরিচালনায় হাতে-কলমে বিভিন্ন সেশনের মাধ্যমে অংশগ্রহণকারীরা বর্তমান কর্মক্ষেত্রের কার্যপদ্ধতি ও সংশ্লিষ্ট খাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দক্ষতা অর্জনের সুযোগ পাবেন। কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি কোর্স শেষে তারা ক্যারিয়ারবিষয়ক দিকনির্দেশনা ও চাকরিতে প্রবেশের সহায়তা পাবেন।

এসওএস চিলড্রেন’স ভিলেজেস বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর ডা. মো. এনামুল হক বলেন, “ব্যবহারিক দক্ষতা একজন তরুণের ভবিষ্যতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে। কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসির সহায়তায় অংশগ্রহণকারীরা কোর্স শেষে শুধু ডিজিটাল মার্কেটিং বিষয়ে জ্ঞান অর্জন করবেন না, বরং কর্মসংস্থান বা উদ্যোক্তা হওয়ার আরও সুস্পষ্ট পথও খুঁজে পাবেন। তরুণদের স্বনির্ভরতায় বিনিয়োগকারী এই অংশীদারত্বের জন্য আমরা কৃতজ্ঞ।”

কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি বাংলাদেশ অপারেশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা তিভাঙ্কা দামুনুপোলা বলেন, “প্রাসঙ্গিক দক্ষতা অর্জনের সুযোগ একজন তরুণের সম্ভাবনাকে উল্লেখযোগ্যভাবে প্রসারিত করতে পারে। ডিজিটাল মার্কেটিং বাংলাদেশ ও এর বাইরেও কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং এবং উদ্যোক্তা হওয়ার বহুমুখী সুযোগ তৈরি করে। এই কোর্সে সহায়তার মাধ্যমে আমরা তরুণদের সম্ভাবনায় সরাসরি বিনিয়োগ করছি এবং ভবিষ্যতে তাদের টেকসই কর্মজীবন ও ব্যবসা গড়ে তুলতে দেখার প্রত্যাশা করছি।”

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.