× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কৃষি উন্নয়নে মার্কেন্টাইল ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর

০২ সেপ্টেম্বর ২০২৬, ২১:৩৯ পিএম

দেশের উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র সৃষ্টির লক্ষ্যে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠনের নিমিত্তে বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসির মধ্যে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।ব্যাংক অ্যাকাউন্ট খোলা

গত ৩১ আগস্ট বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমেদ, নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান, কৃষি ঋণ বিভাগ-২-এর পরিচালক এ কে এম সাইদুজ্জামান এবং মার্কেন্টাইল ব্যাংকের পক্ষে উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও ড. মো. জাহিদ হোসেন, কৃষি ঋণ বিভাগের প্রধান মো. সাজ্জাদুর রহমান এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই চুক্তির মাধ্যমে উত্তরবঙ্গের কৃষক, কৃষি উদ্যোক্তা ও কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পের জন্য সহজ শর্তে অর্থায়নের নতুন সুযোগ তৈরি হবে। যা স্থানীয় কর্মসংস্থান বৃদ্ধি ও সার্বিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.