× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হলেন মো. নিয়াজ উদ্দীন

রেদওয়ান আহমদ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

০১ সেপ্টেম্বর ২০২৬, ২১:২৩ পিএম

বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. নিয়াজ উদ্দীন সিলেটের গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ পদে যোগদান করেছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সিলেট নগরীর শিবগঞ্জ ফরহাদ খাঁ পুলস্থ গ্রীনহিল স্টেট কলেজ ক্যাম্পাসে তিনি আনুষ্ঠানিকভাবে অধ্যক্ষ পদে যোগদান করেন।

এ সময় কলেজের পরিচালনা কমিটির সভাপতি মিশু দেবনাথ, কলেজের সাবেক সভাপতি ও পরিচালক পুলিন রায় এবং সাবেক সভাপতি ও পরিচালক খায়রুল হাছানসহ কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মো. নিয়াজ উদ্দীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। এরপর ১৯৯৩ সালের ২৪ জুন প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০১৫ সালের ১ নভেম্বর তিনি সহকারী অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন।

তিনি ২০২৩ সালের ২ নভেম্বর থেকে ২০২৫ সালের ৫ নভেম্বর পর্যন্ত বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।

শিক্ষকতার পাশাপাশি মো. নিয়াজ উদ্দীন সাহিত্যচর্চার সঙ্গেও যুক্ত। তিনি সিলেটের স্বনামধন্য লিটল ম্যাগাজিন ‘ভাস্কর’-এর সম্পাদনা সহযোগী এবং সিলেট সাহিত্য পরিষদের কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

সিলেটের বিয়ানীবাজার উপজেলার নয়াদুবাগের স্থায়ী বাসিন্দা মো. নিয়াজ উদ্দীন বর্তমানে সিলেট নগরীর শাহজালাল উপশহরে বসবাস করছেন। নতুন দায়িত্ব পালনে তিনি মহান স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সুহৃদ, শুভাকাঙ্ক্ষী সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

এদিকে, ‘ভাস্কর’-এর সম্পাদক ও সিলেট সাহিত্য পরিষদের সভাপতি কবি পুলিন রায় সহ বিভিন্ন মহল মো. নিয়াজ উদ্দীনকে গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ পদে যোগদান করায় অভিনন্দন জানিয়েছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.