× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বনশ্রীর সর্ববৃহৎ বাণিজ্যিক ভবন শেল্‌টেক্‌ লিগ্যাসি প্লাজার দোকান-অফিস স্পেস বিক্রয় শুরু

০১ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪ পিএম

ঢাকার বনশ্রীতে যুক্ত হলো ব্যবসা ও লাইফস্টাইলের নতুন এক ঠিকানা, শেল্‌টেক্‌ লিগ্যাসি প্লাজা। ১ সেপ্টেম্বর ২০২৬ বনশ্রীতে প্রকল্পের নিজস্ব বিক্রয় কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক বিক্রয় কার্যক্রম শুরু করেছে আবাসন প্রতিষ্ঠান শেল্‌টেক্‌ প্রাইভেট লিমিটেড।

শেল্‌টেক্‌ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ বলেন, "শেল্‌টেক্‌ লিগ্যাসি প্লাজা শুধু একটি বাণিজ্যিক ভবন নয়, ঢাকার বুকে বনশ্রীকে নিজস্ব একটি পরিচিতি এনে দেওয়ার প্রতিশ্রুতি। আমরা এমন একটি প্রকল্প গড়ে তুলতে চাই, যেখানে ব্যবসার পাশাপাশি পরিবার ও কমিউনিটির মানুষ একসঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন।"

বনশ্রীর মেইন রোডে নির্মাণাধীন এই ১৭ তলা ভবনে একই ছাদের নিচে থাকছে শপিং মল, অফিস স্পেস, ফুড কোর্ট, রেস্তোরাঁ ও ব্যাঙ্কোয়েট হল। প্রকল্পটির নকশা করেছে ইকে আর্কিটেক্টস।

হাতিরঝিল ও রামপুরা সড়কের সঙ্গে প্রকল্পটির সরাসরি সংযোগ রয়েছে, আর গুলশান ও বনানী থেকেও যাওয়া-আসা করা যাবে অল্প সময়ে। আশপাশে রয়েছে আবাসিক এলাকা, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা কেন্দ্র ও নানা ব্যবসাপ্রতিষ্ঠান। এ ছাড়া ভবিষ্যতে এমআরটি লাইন-১ ও এমআরটি লাইন-৫ (দক্ষিণ) চালু হলে আফতাবনগরসহ আশপাশের এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

ক্রেতাদের জন্য কিস্তিতে মূল্য পরিশোধের সুবিধা রেখেছে শেল্‌টেক্‌। পাশাপাশি প্রাথমিক পর্যায়ে বুকিং দেওয়া ক্রেতাদের জন্য বিশেষ উপহারের ঘোষণাও দেওয়া হয়েছে অনুষ্ঠানে।

প্রায় চার দশকের অভিজ্ঞতা নিয়ে শেল্‌টেক্‌ (প্রা.) লিমিটেড ঢাকা, চট্টগ্রাম ও জলসিঁড়িতে আবাসিক ও বাণিজ্যিক প্রকল্প নির্মাণ করছে। মানসম্মত নির্মাণ, নান্দনিক নকশা ও অন-টাইম হ্যান্ডওভারের মাধ্যমে প্রতিষ্ঠানটি রিয়েল এস্টেট খাতে একটি আস্থার নাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.