× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শেরপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জয়ন্ত দে, শেরপুর প্রতিনিধি

৩১ আগস্ট ২০২৬, ১৯:৪৭ পিএম

নজরুল বর্ষ উপলক্ষে ‘দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা’র অংশ হিসেবে শেরপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে। ৩১ আগস্ট মঙ্গলবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনের সামনে থেকে বেলুন ও পায়রা উড়িয়ে ওই সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

পরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক মামুনুর রশিদ পলাশ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভুঁঞা, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, বিশিষ্ট সমাজসেবক রাজিয়া সামাদ ডালিয়া, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী, অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব জিপি, বিএনপি নেতা আবু রায়হান রূপন, জামায়াত নেতা মাওলানা আব্দুল বাতেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল ও আবৃত্তি শিল্পী শ্যামলী মালাকার।

উদ্বোধনী দিনে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী নজরুল সংগীত, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় অংশ নেয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.