× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ডিমলায় প্রান্তিক নারীদের ডিজিটাল দক্ষতা-উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।

৩১ আগস্ট ২০২৬, ১৮:০০ পিএম

নীলফামারীর ডিমলায় প্রান্তিক নারী সদস্যদের মাঠ পর্যায়ে সামাজিক সুরক্ষা-সুবিধা প্রাপ্তির জন্য দুইদিন ব্যাপী ডিজিটাল দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশে জলবায়ু পরিবর্তনে ঝুকিপূর্ণ এলাকার বসবাসকারী প্রান্তিক নারীদের অর্থনৈতিক,সামাজিক ও রাজনৈতিক অংশ গ্রহন জোরদার করণ অগ্রযাত্রা প্রকল্পের আয়োজনে সোমবার(৩১ আগস্ট)উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের বাইশ পুকুর জেলে পাড়ায়  দুইদিন ব্যাপী এই প্রশিক্ষণের সমাপ্তি হয়।বিএমজেড ও নেটজ বাংলাদেশের সহযোগিতায় প্রশিক্ষণ বাস্তবায়ন করেন পল্লীশ্রী।এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন পল্লীশ্রী অগ্রযাত্রা প্রকল্পের ইউনিট ম্যানেজার মকিম চৌধুরী ও সহযোগী প্রশিক্ষক হিসেবে ছিলেন,এডভোকেসী ফ্যাসিলিটেটর আয়শা সিদ্দীকা আশা।

এর আগে জেলার ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের সাহেবপাড়া টেকনিক্যাল ইনস্টিটিউটে 

গত ২৪ ও ২৫ আগস্ট দুইদিন ব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।প্রশিক্ষণে সামাজিক সুরক্ষা প্রাপ্তির উদ্দেশ্যে হাতে কলমে আবেদন ফরম ডাউনলোড ও পুরন করা শেখানো হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.