কুড়িগ্রামের ফুলবাড়ীতে অবৈধ পন্থায় ডিলারের কাছ থেকে সার উত্তোলন করে নিয়ে যাওয়ার সময় ২০ বস্তা সার জব্দ করেছে উপজেলা কৃষি বিভাগ।এ ঘটনায় একজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের আটক করা হয়েছে।
রোববার বিকালে উপজেলার বালারহাট বাজারে মেসার্স সৈকত ট্রেডার্সের (সার ডিলার) দোকান থেকে সারগুলো নিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়।
স্থানীয়রা জানান, মেসার্স সৈকত ট্রেডার্স এর সার বিতরণ কেন্দ্রে সকাল থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত সার বিতরণ কার্যক্রম চলে।
পরে উপসহকারী কৃষি কর্মকর্তা ফিরোজ শাহ, ইব্রাহিম আলী, আসাদুজ্জামান বালারহট বাজারে নাস্তা করতে গেলে এই সুযোগে ভ্যানে করে ২০ বস্তা সার নিয়ে যাওয়ার প্রাক্কাল বিষয়টি কৃষি কর্মকর্তাদের নজরে এলে তারা ভ্যানটি থামিয়ে সারগুলো কোথায় নেওয়া হচ্ছে এবং কতজন কৃষকের জন্য সারগুলো উত্তোলন করা হয়েছে, তা জানতে চান।
সেখানে থাকা আজিমুল ইসলাম ২০ জন কৃষকের জন্য সারগুলো নেওয়া হচ্ছে বলে জানান। উপসহকারী কৃষি কর্মকর্তাগণ বিষয়টি অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, এআইও সুশান্ত কুমার রায়কে জানালে তারা দ্রুত ঘটনাস্থল চলে এসে
২০ জন কৃষকের পরিচয়পত্র দেখতে চাইলে তা যাচাই করে অসঙ্গতি পান। এসময় তাৎক্ষণিক ভাবে পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
আটক ব্যক্তি হলেন, নাওডাঙ্গা ইউনিয়নের নাওডাঙ্গা ওয়ার্ডের বাদশা মিয়ার ছেলে আজিমুল ইসলাম।
এদিকে ঘটনার পর থেকে বালারহাট বাজারে সৈকত ট্রেডার্সের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজারকে পাওয়া যাচ্ছে যায় নি। তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উপজেলা কৃষি কর্মকর্তা মো: রফিকুল ইসলাম,ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অবৈধ পন্থায় সার উত্তোলন করে নিয়ে যাওয়ার সময় ২০ বস্তা সারসহ একজনকে প্রাথমিক ভাবে আটক করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।