× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নেত্রকোনায় অভিভাবকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত ।

সারোয়ার পারভেজ বাবু নেত্রকোনা প্রতিনিধি

২৭ আগস্ট ২০২৬, ২০:০৫ পিএম

নেত্রকোনায় শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নির্বাচন ও পরিচ্ছন্ন অভ্যাসের গুরুত্ব নিয়ে অভিভাবকদের সাথে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

নেত্রকোনা সদর হাজী আব্দুর রহমান উচ্চ বিদ্যালয়ে 

আয়োজিত সভায় জেলার স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ অংশগ্রহণ করেন। এতে প্রধান বক্তা ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা হাবিবুর রহমান আরো উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি সারোয়ার পারভেজ বাবু  ‌ এবং স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠার পেছনে সুষম ও নিরাপদ খাদ্যের ভূমিকা অপরিসীম। বিশেষ করে প্রক্রিয়াজাত প্যাকেটজাত খাবার, জাঙ্ক ফুড এবং অনিয়ন্ত্রিতভাবে তৈরি বাইরের স্ট্রিট ফুডের ক্ষতিকর দিক তুলে ধরা হয়। পাশাপাশি পরিবারের প্রাথমিক পর্যায় থেকেই যেন পরিচ্ছন্ন উপায়ে রান্না করা, হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং পুষ্টিকর খাবার তৈরি করা যায়—সে বিষয়ে অভিভাবকদের সচেতন হতে আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে মুক্ত আলোচনা পর্বে অভিভাবকগণ তাঁদের দৈনন্দিন খাদ্য সচেতনতা বিষয়ক নানা প্রশ্ন তোলেন এবং নিরাপদ খাদ্য কর্মকর্তাদের থেকে প্রাসঙ্গিক দিকনির্দেশনা ও পরামর্শ গ্রহণ করেন।

সভা শেষে উপস্থিত অভিভাবকদের মাঝে নিরাপদ খাদ্যের মূল নিয়মাবলী সম্পর্কিত সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। জেলায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে এবং জনসচেতনতা সৃষ্টিতে পরবর্তীতেও এ ধরণের আলোচনা ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.