× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঈশ্বরদীতে সদ্যঘোষিত আহবায়ক কমিটি বাতিলের দাবীতে ৪৮ ঘন্টার আল্টিমেটাম

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

২৫ আগস্ট ২০২৬, ২১:২১ পিএম

পাবনার ঈশ্বরদীতে সদ্যঘোষিত আহবায়ক কমিটি (আংশিক) কমিটি বাতিলের দাবীতে আগামী ৪৮ ঘন্টার আল্টিমেটার দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে কমিটি বাতিল না করা হলে রাজপথে লাগাতার কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে বিক্ষোভ মিছিল শেষে জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের কুশপুত্তলিকা দাহ করা হয়।

 মঙ্গলবার (২৫ আগষ্ট) বিকেলে শহরের খায়রুজ্জামান বাবু বাস টার্মিনালে পদবঞ্চিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি, সহযোগি সংগঠনের নেতাকর্মী ব্যানারে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর সমর্থক নেতাকর্মীদের আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এই আল্টিমেটার ও ঘোষণা দেওয়া হয়।

এর আগে গত ১৬ আগষ্ট রাতে পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব মাকসূদুর রহমান খন্দকার মাসুদ দ্বিতীয় বারের মত ঈশ্বরদী উপজেলা বিএনপি আহবায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন এবং পৌর বিএনপির আহবায়ক হিসেবে মাহাবুবুর রহমান পলাশ এবং ইমরুল কায়েস সুমনকে সদস্য সচিব করে আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করেন।

এর দুইদিন পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কমিটির চিঠি ছড়িয়ে পড়লে বিগত ১৭ বছর আন্দোলন সংগ্রামে রাজপথে থাকা নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়। কমিটি বাতিলের দাবীতে জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবকে অবাঞ্চিত ঘোষণাসহ কয়েক দফায় বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করা হয়।

মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল বলেন, ১৭ বছর ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা হঠাও আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা নির্যাতিত, অত্যাচারিত, রাজপথে রক্ত ঝরানো, হামলা, মামলায় শিকার হয়ে পলাতক জীবন যাপন করেছে সেইসব নেতাকর্মীদের বাদ দিয়ে খুনি, প্রতারক, ভূমি দস্যু,ব্যাংক লুটেরা, অস্ত্রধারী, আন্তর্জাতিক মাদক কারবারি ও ফ্যাসিস্ট আওয়ামীলীগের সহযোগিদের নিয়ে নীশিরাতে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

আল্টিমেটার দিয়ে তিনি আরও বলেন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে নীশিরাতের অবৈধ কমিটি বাতিল করা না হলে তৃণমুল নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি দিতে হবে। তা না হলে রাজপথে কঠোর আন্দোলন কর্মসুচি পালনের মাধ্যমে কেন্দ্রিয় নেতাদের দৃষ্টি আকর্ষন না হওয়া পর্যন্ত কর্মসূচি চলমান রাখা হবে। এতে ঈশ্বরদীর সার্বিক পরিস্থিতির অবণতি হলে এর দায়ভার তারা নেবেন না।

শেষে পদ বঞ্চিত ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর সমর্থক নেতাকর্মীরা শহরের প্রধান সড়কে বিক্ষোভ প্রদক্ষিণ শেষে পুরাতন বাসটার্মিলার মোড়ে হাবিবুর রহমান হাবিবের কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানানো হয়।

সংক্ষিপ্ত বিক্ষোভ ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক আমিনুর রহমান স্বপন, বিএনপি নেতা আনোয়ার হোসেন জনি, ইসলাম হোসেন জুয়েল, জাকির হোসেন জুয়েল, আব্দুর রাজ্জাক, এলবাস হোসেন, আক্কাস আলী, জাহাঙ্গীর হোসেন, আবু তালেব, টুটুল সরদার প্রমুখ।

এ ব্যাপারে পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব জানান, একাধিকবার দল থেবে বহিষ্কার এবং বর্তমানেও বহিষ্কৃত ব্যক্তিদের কমিটিকে অবৈধ বলার এখতিয়ার নেই। আন্দোলনকারীরা জোরপূর্বক দলীয় পরিচয় ব্যবহারের চেষ্টা করছে।

হাবিব দাবী করে জানান, দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ ও পছন্দ অনুযায়ী যোগ্য ব্যক্তিদের সমন্বয়ে এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু পক্ষ বারবার এ ধরণের কর্মকান্ডের মাধ্যমে দলীয় পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.