কুমিল্লার হোমনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ও ৫৩ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে পৃথক তিনটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে পর্যায়ক্রমে সভাগুলো অনুষ্ঠিত হয়। তিনটি সভাতেই সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শহিদুল ইসলাম।
বিকেল ৩ টায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এরপর বিকেল সাড়ে ৩ টায় প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা উদযাপন ও কমিটি গঠন নিয়ে আলোচনা হয়। বিকেল ৪ টায় বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫৩ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা সম্পন্ন হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. শহিদুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আতিকুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. রাশেদুল ইসলামসহ উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধান এবং শারীরিক শিক্ষার শিক্ষকরা।