× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আধুনিক ব্যাংকিংয়ের পথে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

২৫ আগস্ট ২০২৬, ২১:১০ পিএম

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের Core Banking System (CBS) বাস্তবায়ন, Disaster Recovery (DR) & Data Centre (DC) Site স্থাপন, Cloud-based infrastructure এবং ব্যাংকের সার্বিক আধুনিকায়ন ও ডিজিটাল রূপান্তর বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সৌজন্য সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি মহোদয়। সভায় ব্যাংকের DR & DC Site স্থাপনের কারিগরি কমিটি এবং Felicity IDC ও Fiber@Home Bangladesh-এর প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক (প্রশাসন) এবং মহাব্যবস্থাপক (হিসাব ও নিরীক্ষা)।

সভায় Felicity IDC ও Fiber@Home Bangladesh-এর প্রতিনিধিবৃন্দ তাদের আধুনিক Data Centre, Cloud Infrastructure, Connectivity ও ICT Services সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন। ব্যাংকের চলমান CBS বাস্তবায়ন এবং বিদ্যমান জনবল ও সক্ষমতা বিবেচনায় রেখে কার্যকর, নিরাপদ ও ভবিষ্যৎ-উপযোগী প্রযুক্তিগত সমাধান প্রদানের বিষয়ে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সভায় সম্মানিত চেয়ারম্যান মহোদয় ব্যাংকের CBS সফল বাস্তবায়ন, DR & DC Site স্থাপন এবং Cloud-based infrastructure-এর গুরুত্ব তুলে ধরে বলেন, একটি আধুনিক, নির্ভরযোগ্য ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলতে Data Security, Business Continuity, Disaster Recovery এবং uninterrupted banking service নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

এ সময় বাংলাদেশ ব্যাংকের প্রযোজ্য নীতিমালা ও নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে DR & DC Site স্থাপনে প্রয়োজনীয় Cloud-based technology গ্রহণের বিষয়ে ইতিবাচক প্রত্যয় ব্যক্ত করা হয়।

এছাড়াও সভায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের বহুল প্রতীক্ষিত “সঞ্জীবন প্রকল্প”-সহ ব্যাংকের বিভিন্ন আধুনিকায়ন উদ্যোগ নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

একটি শক্তিশালী CBS + DR & DC + Digital Payment Infrastructure ভবিষ্যতে সঞ্জীবন প্রকল্পের পরিধি সম্প্রসারণ এবং আনসার-ভিডিপি সদস্যদের জন্য আরও দ্রুত, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর আর্থিক সেবা নিশ্চিত করার অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে।

এটি শুধু একটি প্রযুক্তি স্থাপনের উদ্যোগ নয়; বরং এটি একটি আধুনিক, নিরাপদ, দ্রুত ও সদস্যবান্ধব ব্যাংকিং ব্যবস্থার দিকে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ অগ্রযাত্রা।

প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থা আনসার-ভিডিপি সদস্যদের জন্য আরও সহজ, নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.