× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রংপুরে রাজমিস্ত্রীকে কুপিয়ে হত্যা

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো

২৪ আগস্ট ২০২৬, ১৬:৫৭ পিএম

রংপুর মহানগরীর হারাগাছে আবু সিদ্দিক (৩৮) নামে একজনকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে।  রোববার (২৩ আগস্ট)  রাত ১০ টার দিকে হারাগাছের চর মিলনবাজার এলাকায় এই হত‌্যার ঘটনা ঘটে। নিহত আবু সিদ্দিক (৩৮) পেশায় একজন রাজমিস্ত্রী।

ঘটনাস্থল থেকে ২ কিলোমিটার দূরে কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের পল্লীমারি এলাকার বাসিন্দা তিনি। পুলিশ  খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালান। 

হারাগাছ মেট্রোপলিটন থানার ওসি অশোক চৌহান জানান, ধারালো অস্ত্র দিয়ে গলায় এবং মাথায় কোপানো হয়। আমরা উদ্ধার তৎপরতা চালাচ্ছি। লাশ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.