× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলেন ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান

২৩ আগস্ট ২০২৬, ২০:১৮ পিএম

সদ্য সমাপ্ত ডিজিটাল ক্যাম্পেইন ‘সিজন-২৪’-এ বিশেষ অবদান রাখায় ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘ব্র্যান্ডিং হিরোজ’ পুরস্কার দিয়েছে ওয়ালটন। দেশজুড়ে ওয়ালটন প্লাজা ও ডিস্ট্রিবিউটরদের স্থানীয় পর্যায়ের ব্যতিক্রমী প্রচারণা ও ব্র্যান্ডিং কার্যক্রমের স্বীকৃতি হিসেবে তাদের এ পুরস্কার দেওয়া হয়।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত ‘ব্র্যান্ডিং হিরোজ অ্যাওয়ার্ড প্রোগ্রাম ২০২৬’ শীর্ষক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

ওয়ালটন কর্তৃপক্ষ জানায়, সিজন-২৪ ক্যাম্পেইনকে সফল করতে দেশজুড়ে ওয়ালটন প্লাজা ও ডিস্ট্রিবিউটররা স্থানীয় পর্যায়ে নানা ধরনের সৃজনশীল প্রচারণামূলক আয়োজন করেন। এসব কার্যক্রমের মধ্যে ব্যতিক্রমী ও অসাধারণ ব্র্যান্ডিং উদ্যোগের স্বীকৃতি হিসেবে ওয়ালটন প্লাজা ও ডিস্ট্রিবিউটর সেলস নেটওয়ার্কের ৩২ জন ম্যানেজার, পরিবেশক ও কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়েছে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে ওয়ালটন হাই-টেকের ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম বলেন, শুধু ক্যাম্পেইন পরিচালনা করাই নয়, মানুষের উচ্ছ্বাস, ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত সাড়াকেও ওয়ালটন মূল্যায়ন করে।

তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে ব্র্যান্ডিংয়ের মাধ্যমে কোম্পানির পক্ষে যে উদ্ভাবনী ও সৃজনশীল উদ্যোগ নেওয়া হয়েছে, তা প্রশংসনীয় ও অনুপ্রেরণাদায়ক। ব্র্যান্ডিং একটি গতিশীল ও সৃজনশীল ক্ষেত্র, যেখানে প্রতিনিয়ত নতুন ও বৈচিত্র্যময় ধারণার প্রয়োজন হয়।

তার মতে, উদ্ভাবনী ব্র্যান্ডিং কার্যক্রমের মাধ্যমে ওয়ালটনকে মানুষের আরও কাছে পৌঁছে দিতে পুরস্কারপ্রাপ্তদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের এ ধরনের অবদানের কারণেই ওয়ালটন দেশের শীর্ষ ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ওয়ালটনের পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠানের সাফল্যে অবদান রাখা কর্মী, পরিবেশক ও সংশ্লিষ্ট অংশীজনদের স্বীকৃতি দিতে এ ধরনের পুরস্কার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান, ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জনপ্রিয় চিত্রনায়ক ও ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.