ছবি: সংবাদ সারাবেলা।
কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড’ রংপুর বিভাগের উদ্যোগে এবং ‘মাসিক আইন ও বিচার’ পত্রিকার ব্যবস্থাপনায় রংপুরে দিনব্যাপী মানবাধিকার বিষয়ক কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ৯টায় রংপুর সার্কিট হাউস কনফারেন্স হলে ‘কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড’, রংপুর বিভাগ আয়োজিত ‘মানবাধিকার বিষয়ে কর্মশালা এবং মতবিনিময় অনুষ্ঠিত হয়। তথ্যনির্ভর অনুষ্ঠানটি পরিচালনায় ছিল মাসিক আইন ও বিচার পত্রিকা।
অনুষ্ঠানটির উদ্বোধন করেন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম এ সোহেল আহমেদ মৃধা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি ও কমান্ড্যান্ট আব্দুর রাজ্জাক। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আইন ও বিচার পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর উপদেষ্টা এডভোকেট মুহাম্মদ শফিকুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও দিনাজপুর জেলা কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর উপদেষ্টা আবুল হাসেম তালুকদার, কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর কেন্দ্রীয় সমন্বয়ক প্রশাসন বাবুল সরকার; দৈনিক সংবাদ সারাবেলা-এর নির্বাহী সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর রংপুর বিভাগীয় করেসপনডেন্ট মো. মামুন ইসলাম, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন আরপিইউজে-এর সভাপতি ও দৈনিক দিনকাল-এর ব্যুরো চীফ মো. সালেকুজ্জামান সালেক, দিনাজপুর জেলা কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর উপদেষ্টা আব্দুল মান্নান সরকার, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন আরপিইউজে-এর সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশন-এর ব্যুরো চীফ সরকার মাজহার মান্নান, নাটোর জেলা কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর সভাপতি মো. আব্দুস শহীদ এবং কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর নারী প্রতিনিধি মিসেস রূপবানু আক্তার।
আলোচকবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর বিশেষ প্রতিনিধি এ. কে. এম সালাউদ্দিন মন্ডল এবং কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর বিশেষ প্রতিনিধি মো. সাজেদুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর রংপুর জেলা সভাপতি ও কেন্দ্রীয় বিশেষ প্রতিনিধি (রংপুর বিভাগ) মো. আজগার আলী। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন রংপুর জেলা কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর সাধারণ সম্পাদক বাদশাহ ওসমানী এবং সহযোগী উপস্থাপক হিসেবে ছিলেন একই সংগঠনের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. মনিরুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা মানবাধিকার রক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং আইনের শাসন সমুন্নত রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন। কর্মশালার মাধ্যমে সংগঠনের সদস্যদের মানবাধিকার বিষয়ক সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
