১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে রনাঙ্গণে বিশেষ অবদান রাখায় মৌলভীবাজারের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার হারুন মিয়াকে রাজধানী বিশেষ ঢাকায় সংবর্ধনা দিয়েছে ‘বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন।
গত শুক্রবার সন্ধায় হোটেল হলিডে এক্সপ্রেস এর সেমিনার হলে বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন’ এবং দক্ষিণ খান দক্ষিণ মোল্লারটেক ব্যবসায়ী সংগঠন এর যৌথ উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা হারুন মিয়াকে এই বিশেষ সম্মাননায় ভুষিত করা হয়।
মুরাদ আহাম্মেদ টিটু এর সভাপতিত্বে ও মুহাম্মদ আল আমীন এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এর সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক,বাংলাদেশ সুপ্রীম কোর্ট এর বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শাহজাদী কোহিনুর পাপড়ী, বাংলাদেশ বিমান বাহিনী এর গ্রুপ ক্যাপ্টেন ফরিদ উদ্দিন , পুলিশ ইন্সপেক্টর ফোরকান আলী ও সহকারী অধ্যাপক ড. সোহেল আহমেদ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বৃহত্তর সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার রনাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা হারুন মিয়ার দেশপ্রেম এবং মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন ও তাঁর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন। এসময় বীর এই মুক্তিযোদ্ধার হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।