চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দক্ষিণ বোরচর মিনি খাশি কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ (সিজন- ২) উদ্বোধন করা হয়েছে ৷
দক্ষিণ বোরচর যুবসমাজের আয়োজনে শুত্রবার (২১ আগষ্ট ) বিকালে এখলাছপুর ইউনিয়নের দক্ষিণ বোরচর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই খেলার উদ্বোধন করেন, এখলাছপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ও এখলাছপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সোহাগ দেওয়ান ৷
খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের এই যুবসমাজকে মাদক, ইবটেজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড থেকে দুরে রাখার জন্য খেলাধুলা খুবই জরুরী ৷ যুবকরা যদি খেলার মাঠে ফিরে আসে তাহলে তারা মাদক,ইবটেজিং,কিশোরগ্যাংসহ অন্যায় কাজ থেকে দুরে থাকবে এবং পড়ার টেবিলে বসবে পড়াশোনায় মনোযোগ দিবে তাই খেলাধুলার কোন বিকল্পনেই ৷
তিনি আরও বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করলে শরীর স্বাস্থ্য ও মন ভালো থাকে এবং মেধা বিকশিত হয়। শুধু তাই নয়, খেলাধুলার প্রতি আকৃষ্ট থাকলে সকল অপরাধমূলক কর্মকান্ড থেকে বিরত থাকে। তাই খেলাধুলায় অংশগ্রহণ করা জরুরী ৷
এসময় এখলাছপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের যে সমস্ত কৃষক টাকার অভাবে বীজ কিনে জমিচাষ করতে পারেনা এমন কৃষকদেরকে চাষাবাদ করে ফসল উত্তোলন শেষে টাকা ফেরত দেওয়ার শর্তে কৃষকদেরকে আর্থীক সহযোগীতা করার আস্বাস দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সোহাগ দেওয়ান ৷
এসময় আরো বক্তব্য রাখেন,তানবির হায়দার ও ছানা উল্লাহ প্রধান প্রমুখ ৷
খেলায় অংশগ্রহণ করেন, সাকিব আল হাসান একাডেমি বনাম দক্ষিণ বোরচর লিজেন্ড একাদশ ৷ খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মো: ইয়ামিন ৷