চট্টলা উদ্যোক্তা পরিবারের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আয়ুব খানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় নগরীর একটি রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ নবনির্বাচিত চেয়ারম্যানের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তাঁর নতুন দায়িত্বে সাফল্য কামনা করে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মোহাম্মদ আয়ুব খানের নেতৃত্বে চট্টলা উদ্যোক্তা পরিবার আরও সুসংগঠিত, গতিশীল ও কার্যকর সংগঠনে পরিণত হবে। উদ্যোক্তাদের উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং নতুন উদ্যোক্তা তৈরিতে সংগঠনটি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা জিয়া উদ্দিন, সভাপতি আদনীন মরিন, সাধারণ সম্পাদক জয়নাব বেগম, সাংগঠনিক সম্পাদক জেসমিন মাহমুদ, সহ-সভাপতি কাজী মিজবাহ উদ্দীন, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক নাদনীন মরিন, অর্থ সম্পাদক সৈয়দা নাবিলা আহমেদ, প্রবাসী সদস্য সিরাজুল মুনির ইমরান, সদস্য তারিফ হাসনাতসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা।
নেতৃবৃন্দ নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আয়ুব খানের সফলতা কামনা করেন এবং তাঁর নেতৃত্বে চট্টলা উদ্যোক্তা পরিবারের কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।