× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নেত্রকোনা সদর উপজেলা ও পৌর ছাত্রদলের কমিটি অনুমোদন

সারোয়ার পারভেজ বাবু, নেত্রকোনা

১৮ আগস্ট ২০২৬, ১৮:২৮ পিএম

নেত্রকোনা জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আওতাধীন নেত্রকোনা সদর উপজেলা এবং নেত্রকোনা পৌর ছাত্রদলের নতুন আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নেত্রকোনা জেলা শাখার সভাপতি অনীক মাহবুব চৌধুরী এবং সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম যৌথ স্বাক্ষরে এসব কমিটির অনুমোদন দেন।  

সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তৃনমূল ছাত্রদলকে আরো সুসংগঠিত, গতিশীল এবং আন্দোলন-সংগ্রামে সক্রিয় রাখার লক্ষ্যেই এ কমিটিসমূহ অনুমোদন দেওয়া হয়েছে।  

নেত্রকোনা সদর উপজেলা ছাত্রদল নবগঠিত  কমিটিতে ছাত্রনেতা গোলাম রাব্বী কে সভাপতি, রুহুল আমিন খান পাঠান কে সাধারণ সম্পাদক,  পদে দায়িত্ব বন্টন করা হয়েছে।  

নেত্রকোনা পৌর  ছাত্রদলের কার্যক্রমে গতি আনতে নতুন নেতৃত্ব নির্ধারণ করে কমিটি প্রকাশ করা হয়েছে।  এতে সভাপতি হিসেবে রাজন হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে আশরাফুল ইসলাম দ্বীপ কে দায়িত্ব দেওয়া হয় ।

জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ জানান, ঘোষিত নতুন কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে স্ব-স্ব শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটির দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।  

নতুন কমিটি ঘোষণার পর নেত্রকোনা জেলা ও সদর এলাকার ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে উদ্দীপনা দেখা দিয়েছে। তারা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের মাধ্যমে নবগঠিত কমিটিকে স্বাগত জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.