× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফেনীতে নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহ প্রতিরোধে সভা ও পুরস্কার বিতরণ

শেখ আশিকুন্নবী সজীব, ফেনী

১৭ আগস্ট ২০২৬, ১৮:০৪ পিএম

ফেনীতে নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহ প্রতিরোধমূলক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর ফেনীর আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা। 

মহিলা বিষয়ক অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক নাসরিন আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা শিক্ষা অফিসার মো: শফি উল্যাহ,জেলা তথ্য কর্মকর্তা এস এম আল আমিন ও ফেনী মডেল থানার ওসি তদন্ত সজল কান্তি দাস।

ছাগলনাইয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা আইরিন আক্তার, ব্র্যাকের জেলা রিজিওনাল ম্যানেজার নিলুফা ইয়াসমিন প্রমুখ। এসময় বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।  শেষে উপস্থিত অতিথিবৃন্দ বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। 

আলোচনা সভায় বক্তারা বলেন, নারীরা শিক্ষিত ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে নিজের পায়ে দাঁড়ালে সমাজের অগ্রগতি ও রাষ্ট্রের উন্নয়ন দ্রুত হবে। তাই প্রতিটি নারী পুরুষ সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে সমাজ থেকে বাল্যবিবাহ বন্ধ করতে হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.