× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আনসারের অভিযানে টাঙ্গুয়ার হাওরে অবৈধ কারেন্ট জাল ও কিরণমালা বাইর জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ৪ জনকে অর্থদণ্ড

১৭ আগস্ট ২০২৬, ১৭:৫৬ পিএম

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যদের তৎপরতায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে অবৈধভাবে মৎস্য আহরণ প্রতিরোধে পৃথক অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অবৈধ কারেন্ট জাল ও কিরণমালা বাইর জব্দ করা হয়। এ সময় চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে জব্দ করা অবৈধ মাছ ধরার সরঞ্জাম জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার নির্দেশক্রমে ১৫ আগস্ট টাঙ্গুয়ার হাওর এলাকায় অবৈধভাবে মৎস্য আহরণ প্রতিরোধে এসব অভিযান পরিচালনা করা হয়।

পিসি মো. সাকারুল্লাহর নেতৃত্বে পরিচালিত অভিযানে আনুমানিক ১০ হাজার টাকা মূল্যের একটি অবৈধ কারেন্ট জালসহ চারজনকে আটক করা হয়। পরে রাত আনুমানিক ১০টায় আটক ব্যক্তিদের ও জব্দ করা জাল উপজেলা নির্বাহী কর্মকর্তা, তাহিরপুরের নিকট উপস্থাপন করা হলে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ১ হাজার টাকা করে সর্বমোট ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই সঙ্গে জব্দ করা কারেন্ট জাল সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় জনগণের উপস্থিতিতে জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অন্যদিকে পিসি মো. বিল্লাল মিয়ার নেতৃত্বে পরিচালিত পৃথক অভিযানে আনুমানিক ২ হাজার টাকা মূল্যের একটি অবৈধ কারেন্ট জাল এবং ১০০টি কিরণমালা বাইর জব্দ করা হয়। পরে জব্দ করা এসব অবৈধ মাছ ধরার সরঞ্জামও জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

টাঙ্গুয়ার হাওরের মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধভাবে মাছ ধরার সরঞ্জাম ব্যবহার প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.