× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চন্দনাইশে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন

১৬ আগস্ট ২০২৬, ২২:২০ পিএম

“রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি, পোনামাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তানভীর আহসানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান।

অনুষ্ঠানের উদ্বোধনকালে প্রধান অতিথি উপজেলা পরিষদের পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, চন্দনাইশ থানার অফিসার এস এম দিদারুল ইসলাম সিকদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আক্তার, বিএনপি নেতা মোজাম্মেল হক বেলাল ও দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি মো. সিরাজুল ইসলাম।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আজাদ হোসেন, উপজেলা প্রকৌশলী সৈয়দ আসিফ মোহাম্মদ, যুব উন্নয়ন কর্মকর্তা আ ন ম ছালেহউদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা চৈতি বড়ুয়াসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র মাসুদুর রহমান, বিএনপি নেতা মো. সালাউদ্দিন চৌধুরী, জাহাঙ্গীর আলম, যুবদল নেতা আযম খাঁন, শহীদুল ইসলামসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মৎস্য উৎপাদন বৃদ্ধি, মৎস্যসম্পদ সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মৎস্য খাতের সঙ্গে সংশ্লিষ্টদের উৎসাহিত করাই জাতীয় মৎস্য পক্ষ আয়োজনের অন্যতম লক্ষ্য। দেশের অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তায় মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে তাঁরা এ খাতের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্যজীবী, মৎস্যচাষি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.