× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে নেত্রকোনায় বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা, পোনা অবমুক্ত করণ ও পুরস্কার বিতরণ

সারোয়ার পারভেজ বাবু, নেত্রকোনা

১৬ আগস্ট ২০২৬, ১৭:৫৭ পিএম

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে নেত্রকোনায় বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্ত করন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। “রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে। মৎস্য সম্পদের ব্যাপক উন্নয়ন, সংরক্ষণ ও আমিষের চাহিদা পুরনে তৃনমুল পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে দুপুর সাড়ে ১২টায়

একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালী বের হয়ে সদর উপজেলা পরিষদে এসে শেষ হয়। র‍্যালীর নেতৃত্ব দেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি  ডাঃ মোঃ আনোয়ারুল হক এবং নেত্রকোনা -৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. মোঃ রফিকুল ইসলাম হিলালী। এ সময় প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ উপজেলা পরিষদ এর পুকুরে দেশীয় প্রজাতির বিভিন্ন মাছের পোনা অবমুক্ত করেন।

বেলা ১টায় উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান এর সভাপতিত্বে দিলরুবা খানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা-২(সদর-বারহাট্টা) সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ। মৎস্য চাষীদের পক্ষে বক্তব্য রাখেন লতিফ হায়দার টিপু আব্বাস, জেলা মৎস্য দলের সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস ও মনিরুজ্জামান জামান প্রমুখ। অনুষ্ঠানে সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি সংসদ সদস্য ডাঃ মোঃ আনোয়ারুল হক বলেন, দেশের মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণে জলাশয় রক্ষা এবং জনসচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি। মৎস্য সম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি ও জলাশয় রক্ষায় সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানের শেষে মৎস্য খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সংশ্লিষ্টদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.