× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জীবননগরে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

আব্দুল্লাহ আল মামুন, ঢাকা।

১৬ আগস্ট ২০২৬, ১১:২৬ এএম । আপডেটঃ ১৬ আগস্ট ২০২৬, ১১:২৭ এএম

ছবি: সংবাদ সারাবেলা।

চুয়াডাঙ্গার জীবননগরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিকালে জীবননগর দত্তনগর রোডস্থ পৌর বিএনপির দলীয় কার্যালয়ে জীবননগর পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল ও মৎস্যজীবী দলের আয়োজনে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জীবননগর পৌর বিএনপির সভাপতি মো. শাহজাহান কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন ঠান্ডু, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আজমত আলী, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল হামিদ, পৌর কৃষক দলের আহ্বায়ক আব্দুর সবুর, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফ হোসেন, সদস্য সচিব সুমন বিশ্বাস, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিমন, পৌর মৎস্যজীবী দলের আহ্বায়ক জাহিদ মিয়া, সাধারণ সম্পাদক বাদশা মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ সময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়েছেন। তাঁর রাজনৈতিক সংগ্রাম ও দেশের প্রতি অবদান বিএনপির নেতাকর্মীদের অনুপ্রেরণা জোগায়।

বক্তারা আরও বলেন, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদর্শ ও রাজনৈতিক দর্শনকে সামনে রেখে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তারা।

পরে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু, দেশ ও জাতির শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.