× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গুরুদাসপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

মো. সোহাগ আরেফিন, গুরুদাসপুর (নাটোর)

১৫ আগস্ট ২০২৬, ২০:১৩ পিএম

গুরুদাসপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার প্রতীক, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, ‘গণতন্ত্রের মা’ ও আপসহীন দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে নাটোরের গুরুদাসপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিকেল ৪টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গুরুদাসপুর উপজেলা শাখার উদ্যোগে ধারাবারিষা নয়াবাজারে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সদস্য সচীব ওমর আলী শেখ এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজ।

এ সময় উপস্থিত ছিলেন গুরুদাসপুর পৌর বিএনপির আহ্বায়ক মো. দুলাল সরকার, ধারাবারিষা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনিরুজ্জামান হেনা ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহামুদুজ্জামান সোহাগ।

এ ছাড়া উপজেলা যুবদলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা যুবদলের আহ্বায়ক এম. সময় হাসান, যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান মিন্টু, মো. রিপন সিং ও মো. শরিফুল ইসলাম বিপ্লব, পৌর যুবদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. সুমন হাসান সুমন এবং উপজেলা যুবদলের সদস্য মো. ইসরাফিল শেখ ও রাজু আহমেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শামীম আহমেদ, যুগ্ম আহ্বায়ক মো. রাঙা মোল্লা এবং উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আরিফুর ইসলাম রবিউলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন-সংগ্রাম এবং দেশের মানুষের অধিকার আদায়ে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন। তাঁরা বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়ার অবদান ও নেতৃত্বের অধ্যায় অনস্বীকার্য। প্রতিকূলতা ও নানা রাজনৈতিক সংকটের মধ্যেও তিনি আপসহীন নেতৃত্বের মাধ্যমে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখেছেন।

পরে প্রয়াত বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির নেতাকর্মী ও দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.