× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঝিনাইগাতী উপজেলা ছাত্রদল আহ্বায়কের সংবাদ সম্মেলন

আতিকুর রহমান খান, ঝিনাইগাতী (শেরপুর)

১৩ আগস্ট ২০২৬, ২০:০৪ পিএম

শেরপুরের ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ‘ষড়যন্ত্র, অপপ্রচার ও মিথ্যা মামলার’ প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরেফিন সোয়াগ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরেফিন সোয়াগ এসব অভিযোগ করেন। তিনি বলেন, রামেরকুড়া গ্রামের সাবেক শিক্ষক ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাবিবুর রহমান হাবি বিভিন্নভাবে অপপ্রচার চালিয়ে রাজনৈতিকভাবে তাঁকে ও ছাত্রদলকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছেন।

আরেফিন সোয়াগের দাবি, তাঁর বাবা ২০১১ সালে ক্রয়সূত্রে ১২৩ নম্বর দাগের জমির মালিক হন। এরপর থেকে ওই জমি নিয়ে বিরোধের সৃষ্টি হয়। তাঁর অভিযোগ, প্রতিপক্ষ দীর্ঘদিন ধরে জমিটি দখলের চেষ্টা, হুমকি ও বিভিন্ন ধরনের অপপ্রচারের মাধ্যমে তাঁদের হয়রানি করে আসছে।

তিনি আরও অভিযোগ করেন, বিরোধপূর্ণ জমিকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা ও নানা ধরনের ষড়যন্ত্র করা হয়েছে। এ কারণে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় রয়েছেন বলেও দাবি করেন।

তবে আরেফিন সোয়াগের এসব অভিযোগ অস্বীকার করেছেন হাবিবুর রহমান হাবি। তিনি গণমাধ্যমকে বলেন, ওয়ারিশ সূত্রে তাঁরা পাঁচ ভাই ওই জমির মালিক। তাঁর দাবি, বিরোধপূর্ণ স্থানে ১২৩ নম্বর দাগের কোনো জমি নেই; ওই দাগের জমি রাস্তার মধ্যে চলে গেছে। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে প্রতিপক্ষ জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন।

জমির মালিকানা ও দখল নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করে আসছে। এ অবস্থায় স্থানীয় সচেতন মহল বিরোধের শান্তিপূর্ণ সমাধানে প্রশাসনের কার্যকর উদ্যোগ কামনা করেছেন।

সংবাদ সম্মেলনে আরেফিন সোয়াগের বাবা শাহা আলমসহ উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.