× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিংড়া প্রতিনিধি

১৩ আগস্ট ২০২৬, ১৩:১৮ পিএম

নাটোরের সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা পরিষদের প্রশাসনিক হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দৈনিক করতোয়ার সিংড়া উপজেলা প্রতিনিধি ও সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম রাজু আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত।

এ সময় বক্তব্য দেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব শারফুল ইসলাম বুলবুল, সিংড়া ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য প্রফেসর সাইদুর রহমান, কলম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, নাটোর ইউনাইটেড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আরটিভি এবং ভোরের দর্পণের জেলা প্রতিনিধি কামাল হোসেন, সিংড়া প্রেসক্লাবের সভাপতি এমরান আলী রানা, নাটোর জজকোর্টের আইনজীবী বাকী বিল্লাহ রশিদী, গবেষক ও লেখক মাওলানা আজিজুল হক, সাবেক সেনা সদস্য মোস্তাক আহমেদ ও কবি আবুল হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু, সমাজসেবা অফিসার আবু দাউদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শামিম হোসেন, ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক আলতাব হোসেন, সিংড়া মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলহাস কায়েম, মাছরাঙা টেলিভিশনের নাটোর জেলা প্রতিনিধি রবিন খান, স্মার্ট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুকুল হোসেন, আইডিয়াল প্রেসক্লাবের সভাপতি আবু সাইদ, পৌর শিবিরের সভাপতি মেহেদী হাসানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আলোচনা সভা শেষে দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অতিথি ও সাংবাদিকদের অংশগ্রহণে কেক কাটা হয়। বক্তারা দৈনিক করতোয়ার দীর্ঘ পথচলা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং গণমানুষের কথা তুলে ধরার ভূমিকার প্রশংসা করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.