× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জীবননগর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

আব্দুল্লাহ আল মামুন, ঢাকা।

১০ আগস্ট ২০২৬, ১৫:২৪ পিএম । আপডেটঃ ১০ আগস্ট ২০২৬, ১৫:২৫ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

চুয়াডাঙ্গার জীবননগর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়। সভায় হাসপাতালের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন . হাদী জিয়া উদ্দিন আহমেদ। সভা পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও  পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাহমিদা আক্তার রুনা। সভা সঞ্চালনা করেন মেডিকেল অফিসার হাসিবুর রহমান ও ইভা। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত এবং গীতা পাঠ করা হয়। পরে হাসপাতালের সেবা নিয়ে প্রেজেন্টেশন করা হয়। 

প্রেজেন্টেশনে জানানো হয়, জুলাই মাসে প্রতিদিন গড়ে ৪১৭ রোগী বহিঃবিভাগে সেবা নিয়েছেন। আর গড়ে প্রতিদিন ৪৭ জন রোগী ভর্তি ছিল। রেফার করা হয়েছে ৪৬ রোগীকে এবং নরমাল ডেলিভারি হয়েছে ১৮টি। একই সঙ্গে ৩টি অপারেশন করা হয়েছে। 

সভায় বিশেষ অতিথি ছিলেন জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) আতিয়ার রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন মোড়ল, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জীবননগর জোনাল অফিসের ডিজিএম আব্দুল মাজেদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাজেদুর রহমান, পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাহফুজুর রহমান, পৌর যুব জামায়াতের সভাপতি আরিফুল ইসলাম জোয়ার্দার, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিপন হোসেন প্রমুখ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.