শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) ঢাকা মেট্রো সার্কেলের সহকারী প্রশাসনিক কর্মকর্তা মো. সাইদুর রহমানের বিরুদ্ধে অপপ্রচার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে একটি কু-চক্রি মহল। সাংবাদিক পরিচয়ে এসকল ব্যক্তি অপ-সাংবাদিকতায় লিপ্ত রয়েছে। নাম সর্বস্ব অনলাইন ফেসবুক পেইজ টিভি চ্যানেলের নাম ব্যবহার করে মিথ্যা প্রভাকান্ড ছড়াচ্ছে। মো. সাইদুর রহমানের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ঢাকা মেট্রো সার্কেলে একজন সজ্জন ব্যক্তি।
অফিসে সততা নিষ্ঠার আন্তরিকতার সাথে অর্পিত দায়িত্ব পালন করে থাকেন। তার সেবা এবং নেতৃত্বে ঈর্ষান্বিত হয়ে একটি কু-চক্রি মহল তার বিরুদ্ধে ফেসবুক অনলাইনের মাধ্যমে মিথ্যা সংবাদ প্রচার করছে। ঢাকা মেট্রো অফিসে সততা ন্যায় কর্মতৎপরতা নিষ্ঠার সাথে কাজ করেন তিনি, মো. সাইদুর রহমানের কাজে সবাই সন্তুষ্ট প্রকাশ করেন।
৫ই আগষ্টের পর একটি চক্র বিভিন্ন অফিসে গিয়ে মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রচার করছে , এই মহলটি মো. সাইদুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে । ঢাকা মেট্রো সার্কেলে অনেক ঠিকাদার জানান সাংবাদিক পরিচয়ে দল বেধে একটি গ্রুপ অফিসে আসে, এতে করে আমাদের সেবা পেতে সমস্যা হয়।
এই চক্রটি বিভিন্ন অনিবন্ধিত অনলাইন মাধ্যমে ফেসবুক পেইজে কর্মকর্তাদের নামে বিভিন্ন মিথ্যা তথ্য ছড়িয়ে মানুষের সম্মানহানি করে। সম্প্রতি একটি অনলাইনে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) ঢাকা মেট্রো সার্কেলের সহকারী প্রশাসনিক কর্মকর্তা মো. সাইদুর রহমানের বিরুদ্ধে একচ্ছত্র আধিপত্য বিস্তার, ঠিকাদার নিয়ন্ত্রণ এবং ব্যাপক কমিশন বাণিজ্যের ভিত্তিহীন সংবাদ প্রচার করে।
যাহা আদৌ সত্য নয়, প্রতিবেদক মনগড়া বিভিন্ন তথ্য দিয়ে সংবাদ অনলাইনে, ফেসবুকে প্রচার করে, সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন। ঢাকা মেট্রো সার্কেলের সহকারী প্রশাসনিক কর্মকর্তা মো. সাইদুর রহমান উক্ত ভিত্তিহীন মিথ্যা সংবাদের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান। এই নিউজের বিরুদ্ধে তিনি আইনগত ব্যবস্থা নিবেন বলে সংবাদ মাধ্যমকে জানান।