× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হাতুড়ে ডাক্তারের অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, শ্যামনগরে শোকের ছায়া

সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা

০৮ আগস্ট ২০২৬, ২০:০৪ পিএম । আপডেটঃ ০৮ আগস্ট ২০২৬, ২০:০৫ পিএম

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসায় আলমগীর হোসেন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত আলমগীর হোসেন উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা।

রোগীর স্বজনরা জানান, পাইলসের সমস্যার জন্য শ্যামনগর উপজেলার দাসকাটি গ্রামের গ্রাম্য ডাক্তার গোলাম মোস্তফার কাছে যান আলমগীর হোসেন। সেখানে কোনো প্রকার পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অপারেশন টেবিলে তাকে ইনজেকশন পুশ করেন ওই হাতুড়ে ডাক্তার। ইনজেকশন দেওয়ার কিছুক্ষণের মধ্যেই অপারেশন টেবিলেই তার মৃত্যু হয়।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা অভিযোগ করে বলেন, গোলাম মোস্তফার মতো হাতুড়ে ডাক্তারদের কারণে প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ বিষয়ে শ্যামনগর থানার ওসির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.