× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফেনীতে মাদ্রাসা থেকে পালানোর চেষ্টা, ভবনের কার্নিশ থেকে শিশু শিক্ষার্থীকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস

‎শেখ আশিকুন্নবী সজীব, ফেনী

০৮ আগস্ট ২০২৬, ১৯:৫০ পিএম

‎​ফেনী শহরের হাজারী রোড এলাকার দারুন নাজাত মহিলা মাদ্রাসা থেকে ‎এক মাদ্রাসা ছাত্রীকে উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শনিবার (৮ আগষ্ট) দুপুরে ওই মাদ্রাসার ৬ তলা ভবনের ৫ তলার জানালার কার্নিশ থেকে চতুর্থ শ্রেণীর উক্ত ছাত্রীকে উদ্ধার করেছে ফেনী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আবদুল্লাহ আল মামুন। ​উদ্ধার হওয়া শিশু শিক্ষার্থীর নাম ইয়াসমিন আক্তার (১২)। সে ফেনী সদর উপজেলার ফাজিলপুর এলাকার আবদুস শুক্কুর নামক দুবাই প্রবাসীর মেয়ে।

‎‎​স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াসমিন ইতিপূর্বে প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি পাস করলেও সম্প্রতি তার মা জেসমিন আক্তার তাকে এ মাদ্রাসায় এনে চতুর্থ শ্রেণীতে ভর্তি করান। কিন্তু মাদ্রাসায় পড়ার অনিচ্ছার কারণে সে প্রতিনিয়তই সেখান থেকে পালানোর চেষ্টা করছিল। শনিবার সকালে তার খালাতো ভাই তাকে পুনরায় মাদ্রাসায় দিয়ে যান। এর কিছুক্ষণ পরেই সে মাদ্রাসা থেকে পালানোর উদ্দেশ্যে  ৬ তলা ভবনের ৫ তলার জানালার কার্নিশে উঠে পড়ে। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হন।

‎‎এ বিষয়ে জানতে চাইলে ফেনী ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার মোহাম্মদ মামুন মিয়া জানান, শনিবার বেলা ১২টার দিকে আমাদের কাছে একটি ফোন আসে যে শহরের হাজারী রোড এলাকার  একটি ভবনের কার্নিশে একজন শিশু শিক্ষার্থী আটকে আছে।আমরা তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উক্ত শিশু শিক্ষার্থীকে উদ্ধার করি। আমাদের ফায়ার ফাইটার আবদুল্লাহ আল মামুন তাকে ভবনের কার্নিশ থেকে নিরাপদে ছাদে উঠিয়ে আনেন। পরে উক্ত শিশু শিক্ষার্থীকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.