× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নতুন নেতৃত্বে পেশাজীবী দল সাতক্ষীরা জেলা শাখা, আংশিক কমিটি অনুমোদন

সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা

০৮ আগস্ট ২০২৬, ১৪:৪৩ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল-এর সাতক্ষীরা জেলা শাখার আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আরিফুল ইসলাম জিয়া, সাধারণ সম্পাদক ইঞ্জি. মোহাম্মদ শহিদুল ইসলাম রাসেল এবং সপ্তর সম্পাদক এ. কে. এম. আশিক উল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নবগঠিত কমিটিতে মো. শহিদুল ইসলাম সভাপতি, আব্দুল্লাহ আল মধু সিনিয়র সহ-সভাপতি এবং শেখ সোহরাব হোসেন বাবু সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন মো. গোলাম মোস্তফা, মো. রুহুল আমিন, এস এম আতিকুর রহমান, মোঃ শহিদুল ইসলাম (ক্যাবল অপারেটর) এবং মো. জাহাঙ্গীর আলম। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. রফিকুল ইসলাম, মো. জামশেদ আহম্মেদ খান, মুরাদ আহম্মেদ মিন্টু ও মো. সাব্বির হোসেন।

কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সিরাজুল ইসলাম। সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন শেখ মুস্তাহিদ রহমান, মুহাম্মদ শফিক আহম্মেদ এবং আবু আব্দুল্লাহ জাহিদ। দপ্তর সম্পাদক মো. রাজু আহম্মেদ, সহ-দপ্তর সম্পাদক মো. লিটন হোসেন এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শাহিনুর রহমান।

এছাড়া প্রচার সম্পাদক রায়হান আহম্মেদ, সহ-প্রচার সম্পাদক মোঃ সাইদুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক তনুজা পিয়াসী, সহ-মহিলা বিষয়ক সম্পাদক সুমনা খাতুন, যুব বিষয়ক সম্পাদক শেখ আব্দুল লতিফ এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক রফিকুল দায়িত্ব পেয়েছেন।

নির্বাহী সদস্য হিসেবে মো. শফিউল ইসলাম, মো. ফায়েক আহমেদ, মো. মাহবুবুর রহমান, মো. রমজান আহম্মেদ, মো. মনিরুল ইসলাম, মো. ইসলাম সরদারসহ আরও একাধিক নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন সম্পাদকীয় ও নির্বাহী সদস্য পদে নেতৃবৃন্দকে অন্তর্ভুক্ত করে সাতক্ষীরা জেলা শাখার এ আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.