× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বগুড়ার শেরপুরে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন, মৎস্য চাষির দাবি ১৪ লাখ টাকার ক্ষতি

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

০৪ আগস্ট ২০২৬, ১৩:২৯ পিএম

বগুড়ার শেরপুরে দুর্বৃত্তের বিষ প্রয়োগে একটি লিজ নেওয়া পুকুরের অন্তত ৬০ মণ মাছ মারা যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় ১৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি। সোমবার (৩ আগস্ট) সকালে উপজেলার খামারকান্দি ইউনিয়নের ছুতারপাড়া গ্রামের একটি পুকুরে বিপুল পরিমাণ মাছ মরে ভেসে উঠতে দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, খামারকান্দি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আবদুল মজিদ প্রায় পাঁচ বছর ধরে লিজ নিয়ে মাছ চাষ করে আসছেন। তিনি ইউনিয়নের তিনটি পুকুরে মাছ চাষ করেন। এর মধ্যে দুটি পুকুরে মাছের পোনা উৎপাদন করা হয় এবং ছুতারপাড়ার প্রায় দুই বিঘা আয়তনের একটি পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ লালন-পালন করা হচ্ছিল।

ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি আবদুল মজিদ জানান, রোববার বিকেলেও তিনি পুকুরে গিয়ে মাছের স্বাভাবিক অবস্থাই দেখেছেন। কিন্তু সোমবার সকালে এসে দেখেন সিলভার কার্প, রুই, পাবদা, টেংরাসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে পানিতে ভেসে উঠেছে।

তিনি অভিযোগ করে বলেন, রাতের আঁধারে কেউ গ্যাস ট্যাবলেটজাতীয় বিষ প্রয়োগ করে পরিকল্পিতভাবে মাছগুলো মেরে ফেলেছে। এতে তাঁর প্রায় ৬০ মণ মাছ মারা গেছে এবং আনুমানিক ১৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আবদুল মজিদ আরও জানান, মাছ চাষই তাঁদের পরিবারের প্রধান জীবিকার উৎস। এ ঘটনায় তিনি একজনকে সন্দেহ করছেন এবং তাঁর পরিচয় পুলিশকে জানিয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

এ বিষয়ে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদিন বলেন, অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.