× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বড়াইগ্রামে নিষিদ্ধ ৮০টি চায়না রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

০৩ আগস্ট ২০২৬, ২২:১২ পিএম

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মৎস্য নিধনের নিষিদ্ধ ৮০ টি চায়না রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। সোমবার উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে জোনাইল ইউনিয়নের কৈখোলা বিলে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে উদ্ধারকৃত আনুমানিক তিন লাখ টাকা মূল্যের ৮০ টি নিষিদ্ধ জাল জনসন্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে অসদুপায়ী মৎস্য শিকারীরা জাল ফেলে পালিয়ে গেলে, স্থানীয় জনগণের সহায়তায় জালগুলো বিল থেকে উদ্ধার করা হয়। পরে সেগুলো কেরোসিন ঠেলে ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়।

 উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মুরাদ হোসেন জানান, মৎস্য শিকারে নিষিদ্ধ চায়না জাল ব্যবহারে ছোট মাছ, মাছের পোন এবং বিভিন্ন জলজ প্রাণী নির্বিচারে নিধন হয়। এতে প্রাকৃতিক মৎস্য সম্পদ ও জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে দেশীয় মাছের প্রজনন ও জলজ পরিবেশ রক্ষায় নিয়মিতভাবে এ ধরণের অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে উপস্থিত ছিলেন মৎস্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা- কর্মচারী ও স্থানীয় সুধীজনেরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.